Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টিআরপি তালিকায় বড় চমক সেরার স্থানে, সেরা দশে কোন কোন মেগা?

টিআরপি তালিকায় বড় চমক সেরার স্থানে, সেরা দশে কোন কোন মেগা?

Online Desk জুন 4, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি সপ্তাহে টিআরপি তালিকায় বড় চমক, সবাইকে পিছনে ফেলে জোর টক্কর দিল ‘জোয়ার ভাঁটা’। জি বাংলার এই ধারাবাহিক ‘বাংলা সেরা’র স্থান দখল করে নিল এই সপ্তাহে। চলতি সপ্তাহে এই মেগা পেয়েছে ৫.১ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার দুটি ধারাবাহিক। ৪.৯ নম্বর পেয়ে যৌথভাবে এই স্থানে রয়েছে ‘পরশুরাম’ ও ‘প্রোফেসার বিদ্যা ব্যানার্জি’র। দুই ধারাবাহিক ঘিরেই বরাবর চর্চা চলে দর্শক মহলে। তৃতীয় স্থানে রয়েছে পরপর তিনটি ধারাবাহিক। ‘গঙ্গা’, ‘প্রোফেসার বিদ্যা ব্যানার্জি’ ও ‘পরিণীতা’ তিন ধারাবাহিকই পেয়েছে ৪.৬। চতুর্থ স্থানে একসঙ্গে পাঁচটি ধারাবাহিক। ৪.৪ নম্বর পেয়ে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘কনে দেখা আলো’, ‘গঙ্গা’, ‘প্রতিজ্ঞা’ ও ‘সংসারের সংকীর্তন’। পঞ্চমে আছে ‘কুসুম’, ‘ঘূর্ণি’ ও ‘ও মোর দরদিয়া’র প্রথম ১৫ মিনিট মেগা। এই তিন ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.১।
ষষ্ঠ স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’, পেয়েছে ৩.৭। সপ্তমে জি বাংলার ধারাবাহিক ‘কমলা নিবাস’। অষ্টমে যৌথভাবে আছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ও নতুন ধারাবাহিক ‘বাবলী সুন্দরী’। নবমে ২.৫ পেয়ে একসঙ্গে আছে ‘সংসারের সংকীর্তন’, ‘শুধু তোমারই জন্য’ ও ‘রাঙামতি তীরন্দাজ’। দশম স্থানে ২.২ নম্বরে জায়গা করেছে ‘সাত পাকে বাঁধা’।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে নম্বর কমলেও একসঙ্গে একই স্থান দখল করেছে বেশ কয়েকটি মেগা। বহুদিন পর প্রথম স্থানেও নতুন ধারাবাহিকের নাম উঠে এসেছে। অন্যদিকে, স্টার জলসা ও জি বাংলা দুই চ্যানেলেই আসছে একাধিক ধারাবাহিক। নতুন ধারাবাহিকও যেমন টিআরপিতে জায়গা করে নিচ্ছে তেমনই পুরনো মেগাও রয়েছে লড়াইয়ের ময়দানে। আগামী দিনে এই লড়াইয়ের ময়দানে কারা কারা টিকে থাকে সেদিকেই নজর ধারাবাহিকপ্রেমীদের।

Post Views: 118

Continue Reading

Previous: তৃণমূল জমানায় থমকে থাকা কেন্দ্রীয় গ্রামীণ প্রকল্প চালু হতে চলেছে রাজ্যে
Next: নিট প্রশ্নফাঁসের জেরে ফের আত্মঘাতী এক ছাত্রী; ‘নিট দেওয়ার ক্ষমতা নেই’ লিখে গেল সুইসাইড নোটে

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.