Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূল জমানায় থমকে থাকা কেন্দ্রীয় গ্রামীণ প্রকল্প চালু হতে চলেছে রাজ্যে

তৃণমূল জমানায় থমকে থাকা কেন্দ্রীয় গ্রামীণ প্রকল্প চালু হতে চলেছে রাজ্যে

Online Desk জুন 4, 2026
dilip-ghosh.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল জমানায় রাজ্যের পঞ্চায়েত স্তরে কেন্দ্রীয় প্রকল্পের কাজ থমকে ছিল। দুর্নীতির কারণে কেন্দ্রীয় বরাদ্দ মিলত না। তবে পালাবদলের পর এই খাতে আবার কেন্দ্রীয় প্রকল্পে কাজে গতি বাড়তে চলেছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, স্থগিত থাকা বিভিন্ন কেন্দ্রীয় গ্রামীণ প্রকল্পে কাজ আবার শুরু হতে চলেছে। তিনি জানান, কেন্দ্রীয় বরাদ্দ ইতিমধ্যে আসতে শুরু করেছে। যার ফলে গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের পথে।

দিলীপ ঘোষ জানান, প্রকল্পের বাস্তবায়নের ফলে রাজ্যে কর্মসংস্থান, আবাসন এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের গতি আসবে। দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (ডিএওয়াই-এনআরএলএম), মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (এমজিএনআরইজিএস), প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (পিএমওয়াই-জি), প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (পিএমজিএসওয়াই), রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান (আরজিএসএ), জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (এমএসএপি) প্রকল্পগুলি পুনরায় সক্রিয় করা হয়েছে বলে মন্ত্রী জানান।

বৃহস্পতিবার সাংবাদিকদের মন্ত্রী পঞ্চায়েত স্তরে আধিকারিকদের বদলির বিষয়েও জানিয়েছেন। দুর্নীতি রুখতে রাজ্যের ১১০০ কর্মীকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর বদলির নির্দেশ দিয়েছে। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, পঞ্চায়েত স্তরে যে সব কর্মী তিন বছর ধরে একই জায়গায় কর্মরত, তাঁদের অবিলম্বে অন্যত্র বদলি করতে হবে। চলতি জুন মাসেই তাঁদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। নয়া পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী নিয়মিত অডিটের উপরও জোর দিয়েছেন। দিলীপ বলেন, ‘এত দিন অডিট অনিয়মিত ছিল। এ বার তা সময়ে সময়ে হবে।’

Post Views: 65

Continue Reading

Previous: ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী
Next: টিআরপি তালিকায় বড় চমক সেরার স্থানে, সেরা দশে কোন কোন মেগা?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.