Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

Online Desk জুন 4, 2026
K.jpg

ওঙ্কার ডেস্কঃ বিধানসভা ভোটে হারার পর থেকেই বিধ্বস্ত অবস্থা তৃণমূলের। একের পর এক ভাঙন। বুধবারই মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন। তাতে সম্মতি জানিয়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার পুরনিগমের কমিশনারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিক জীবনে দীর্ঘদিনের সঙ্গী কৃষ্ণা চক্রবর্তী। ১৬ বছর ধরে বিধাননগর পুরনিগমের সঙ্গে যুক্ত। কখনও বরো চেয়ারম্যান ছিলেন। হয়েছেন মেয়রও। ভালো ব্যবহার, দলমত নির্বিশেষে সকলের কথা শোনা, এলাকার উন্নয়ন করেছেন। কিন্তু কেন তিনি পদত্যাগ করলেন সেই প্রশ্ন রয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছেড়েছেন তিনি। ফলে খুব স্বাভাবিকভাবেই বিধানসভা পুরনিগমও তৃণমূলের ছাড়া হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
পদত্যাগ করে মেয়রের ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় কৃষ্ণা চক্রবর্তী বলেন, “পুরোপুরি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। নিজের জন্য সময় দরকার। কাউন্সিলর হিসাবে কাজ করব। বিধাননগরের মানুষের কাছে অনেক ভালোবাসা পেয়েছি। আমি কৃতজ্ঞ।”
ক্ষমতা হাতছাড়া হওয়ার পরই টালমাটাল অবস্থা। একাধিক এলাকায় তৃণমূল নেতাদের পদত্যাগ। দুর্নীতি, তোলাবাজির অভিযোগে গ্রেফতারের পর গ্রেফতার। মেয়রের পদ থেকে ফিরহাদ হাকিমও পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করায় তাতে নেত্রী মমতা সম্মতি দিয়েছেন। এই পরিস্থিতিতে বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী।

Post Views: 73

Continue Reading

Previous: দক্ষিণ-পূর্ব এশিয়ায় নয়া অশান্তির মেঘ ! গ্রেট নিকোবর দ্বীপ প্রকল্প নিয়ে চিন কী সংঘাতে যাবে !
Next: তৃণমূল জমানায় থমকে থাকা কেন্দ্রীয় গ্রামীণ প্রকল্প চালু হতে চলেছে রাজ্যে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.