Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • অবশেষে খোঁজ মিলল উৎসব মুখোপাধ্যায়ের, সমাজমাধ্যমে পোস্ট করে জানালেন তাঁর স্ত্রী

অবশেষে খোঁজ মিলল উৎসব মুখোপাধ্যায়ের, সমাজমাধ্যমে পোস্ট করে জানালেন তাঁর স্ত্রী

Online Desk এপ্রিল 26, 2026
jhgj.png

ওঙ্কার ডেস্ক: আর দিনকয়েক পেরলেই ১ মাস পার হত কিন্তু তাঁর আগেই স্বস্তির খবর। চব্বিশ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে মিলল উৎসব মুখোপাধ্যায়ের। তবে রবিবার শেষমেশ পরিচালক-চিত্রনাট্যকারের খোঁজ পাওয়া গেল। গত তিন সপ্তাহে উৎসবকে নিয়ে রীতিমতো চিন্তিত ছিল টলিপাড়া। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর টালমাটাল ইন্ডাস্ট্রির অনেক সদস্যই পরিচালককে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন! অবশেষে সপ্তাহান্তে ছুটির দিনে স্বাস্তির খবর শোনালেন স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল ব্যাঙ্কের কাজে গিয়ে আর বাড়ি ফেরেননি উৎসব মুখোপাধ্যায়। এরপরই স্বামীর খোঁজে পুলিশের দ্বারস্থ হন মৌপিয়া। কিন্তু গত তিন সপ্তাহে পরিচালকের হদিশ পাওয়া যায়নি। তবে এবার খবর, দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন উৎসব। রবিবার সকালে আচমকাই ওই বন্ধুর বাড়িতে পৌঁছেছেন তিনি। তবে এযাবৎকাল কোথায় ছিলেন, কীভাবে ছিলেন, সেসব স্পষ্ট করে কিছুই জানাননি বলে জানা গেল। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে দেখা করতে সোমবারই দিল্লি যাবেন মৌপিয়া।
পরিচালকপত্নী সোশ্যাল মিডিয়ায় জানান, “উৎসবের খোঁজ পাওয়া গিয়েছে। ও এখন কলকাতার বাইরে একজন বন্ধুর সঙ্গে আছে। আমি ওকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সেখানেই যাচ্ছি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আমার জানা নেই। আমাকে দয়া করে কিছুটা সময় দিন। বিস্তারিত জানতে পারলেই আমি আপনাদের সব জানাব। মৌপিয়া আরও জানিয়েছেন, রবিবার সকালেই আনন্দপুর থানা থেকে তাঁর কাছে ফোন আসে এবং পুলিশ তাঁকে থানায় ডেকে পাঠায়। সেসময়েই এক পরিচিত ফোনে উৎসবের দিল্লিতে বন্ধুর বাড়িতে পৌঁছনোর খবর জানান। এবার অবশেষে স্বস্তির খবর টলিউডে।

Continue Reading

Previous: বৈভবের চোট গুরুতর নয় জানালেন বিক্রম রাঠৌর
Next: ভালো আছেন এনগিডি, মাঠে নামবেন তাড়াতাড়ি

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.