Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বৈভবের চোট গুরুতর নয় জানালেন বিক্রম রাঠৌর

বৈভবের চোট গুরুতর নয় জানালেন বিক্রম রাঠৌর

Online Desk এপ্রিল 26, 2026
2.jpg

স্পোর্টস ডেস্ক: ঝড়ের পাল্টা ঝড়। আইপিএলের মঞ্চে দেখা গেল গৌরব আর হতাশার এক বিরল মিশেল। একদিকে ১৫ বছরের বৈভব সূর্যবংশীর ব্যাটে রেকর্ড গড়া শতরান, অন্যদিকে সেই ঝড়কে ম্লান করে দিল সানরাইজার্স হায়দরাবাদের আরও ভয়ঙ্কর পাল্টা ঝড় তুললেন অভিষেক শর্মা ও ঈশান কিষান। ২২৮ রানের বিশাল স্কোর গড়েও শেষ পর্যন্ত হার মানতে হল রাজস্থান রয়্যালসকে। ৯ বল বাকি থাকতেই ২২৯ রানের লক্ষ্য টপকে জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ।
প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন বৈভব। প্রফুল্ল হিঙ্গের প্রথম ওভারেই টানা চারটি ছক্কা হাঁকিয়ে নিজের উদ্দেশ্য স্পষ্ট করে দেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।জয়পুরের এই রাত মনে থাকবে বৈভবের দুরন্ত প্রতিভার জন্য, আবার একই সঙ্গে মনে করিয়ে দিল, টি-২০ কোনও স্কোরই নিরাপদ নয়। এই জয়ে সানরাইজার্স উঠে এল ৩ নম্বরে। রাজস্থান দুবারই হায়দরাবাদের কাছে হেরে চার নম্বরে।হায়দরাবাদের ইনিংসের চতুর্থ ওভারে বাউন্ডারি বাঁচানোর জন্য দৌড়োচ্ছিল বৈভব। সে সময় তার হ্যামস্ট্রিংয়ে টান ধরে। পায়ে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে বৈভব। রাজস্থানের ফিজিয়ো প্রাথমিক শুশ্রূষার পর বৈভবকে নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান। মাঠ ছাড়ার সময়ও বৈভব ভাল করে মাটিতে পা ফেলতে পারছিল না। আগামী ২৮ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে কি খেলতে পারবে? কিশোর ব্যাটারকে নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।
ম্যাচের পর রাঠৌরকে প্রশ্ন করা হয় বৈভবের চোট নিয়ে। রাজস্থানের ব্যাটিং কোচ বলেছেন, ‘‘বৈভবের হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা লাগছিল। আপাতত ওকে ঠিকঠাকই মনে হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন ভাল আছে। দু’এক দিনের মধ্যে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। প্রাথমিক ভাবে গুরুতর কিছু নয় বলেই মনে হচ্ছে।’’

Post Views: 111

Continue Reading

Previous: প্লে অফ একপ্রকার পাকা করে বিশ্রামের পরিকল্পনা শ্রেয়সের
Next: অবশেষে খোঁজ মিলল উৎসব মুখোপাধ্যায়ের, সমাজমাধ্যমে পোস্ট করে জানালেন তাঁর স্ত্রী

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026

You may have missed

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.