Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ভালো আছেন এনগিডি, মাঠে নামবেন তাড়াতাড়ি

ভালো আছেন এনগিডি, মাঠে নামবেন তাড়াতাড়ি

Online Desk এপ্রিল 26, 2026
3.jpg

স্পোর্টস ডেস্ক: শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইএসএলের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে মাথায় গুরুতর চোট পান দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি। তাঁকে মাঠে প্রাথমিক শুশ্রুষার পর কোনওরকম ঝুঁকি এড়াতে অ্যাম্বুলেন্সে চাপিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনগিডি মাথায় চোট পান মিডঅফে পাঞ্জাব কিংসের ওপেনারের ক্যাচ পিছিয়ে গিয়ে ধরতে গিয়ে। কিন্তু ক্যাচ তো তালুবন্দি করতেই পারেননি, উপরন্তু পিছন করে তাঁর মাথা জোরে ঠুকে যায় মাটিতে। এনগিডি সঙ্গে সঙ্গেই মাথা চেপে ধরেন ব্যথায়, মাটিতে থেকে উঠতেও পারেননি। এটা দেখে সতীর্থরা ছুটে যান তাঁর কাছে। খেলা সাময়িক বন্ধ হয়ে যায়। মাঠে দৌড়ে আসেন চিকিৎসকের দল। মাঠে ঢোকে অ্যাম্বুলেন্সও। চিকিৎসকরা চোট পরীক্ষা করে এনগিডির মাথা ও ঘাড়ে ব্রেস পরিয়ে দেন সাপোর্ট হিসেবে। তারপরই তাঁকে স্ট্রেচারে চাপিয়ে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালের পথে রওনা করানো হয়।তবে রবিবার সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে লুঙ্গি এনগিডিকে। ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেন, ‘এনগিডি এখন ভালো আছেন। দিল্লি ক্যাপিটালসের টিম হোটেলেও ফিরে গিয়েছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে টিম হোটেলে দলের বাকি সদস্য়দের সঙ্গে যোগ দেওয়া ইতিবাচক লক্ষণ। চোটের গভীরতা কমেছে এবং দ্রুত সুস্থ হওয়ার দিকে এগোচ্ছেন এনগিডি। তবে দিল্লি ক্যাপিটালস দলের চিকিৎসক ও মেডিক্যাল টিমের সদস্যরা ওঁর খেয়াল রাখবেন।’দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান ও কর্ণধার কিরণ কুমার গান্ধীও হাসপাতালে দেখতে গিয়েছিলেন এনগিডিকে।
চলতি আইপিএলে ভালো ছন্দে রয়েছেন এই পেসার। স্টার্কের অনুপস্থিতিতে দলকে ভরসা দিয়েছেন। সাত ম্যাচে নিয়েছেন সাত উইকেট। ইকোনমি রেটও ভালো, ৮.৭০। সেরা বোলিং ফিগার ২৭ রানে তিন উইকেট।

Post Views: 82

Continue Reading

Previous: অবশেষে খোঁজ মিলল উৎসব মুখোপাধ্যায়ের, সমাজমাধ্যমে পোস্ট করে জানালেন তাঁর স্ত্রী
Next: দ্বিতীয় দফার ভোটের আগে ফের অগ্নিগর্ভ জগদ্দল! আতঙ্ক গোটা এলাকায়

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026

You may have missed

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.