Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চলবে চিকিৎসা! এখনই পর্দায় ফিরছেন না অভিনেত্রী দীপিকা কক্কর

চলবে চিকিৎসা! এখনই পর্দায় ফিরছেন না অভিনেত্রী দীপিকা কক্কর

Online Desk জুলাই 21, 2025
gk.png

ওঙ্কার ডেস্ক: বেশ কয়েকদিন যাবত যকৃতের ক্যানসারের সঙ্গে লড়ছেন অভিনেত্রী দীপিকা কক্কর। অস্ত্রোপচার হয়ে গিয়েছে। কিন্তু তার পরেও চলছে বিশেষ থেরাপি। তার মধ্যেই হয়েছে স্তন ক্যানসারের পরীক্ষাও। এর মধ্যেই খবর ছড়ায়, খুব দ্রুত ফের ছোট পর্দায় ফিরছেন দীপিকা। কিন্তু আপাতত তা হচ্ছে না।
দিনকয়েক আগেই শোনা গিয়েছিল, রবি দুবের প্রযোজনায় ভিভিয়ান ডিসেনার বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী। কিন্তু এখনই তিনি অভিনয়ে ফিরছেন না। অনুরাগীদের আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে তাঁকে ছোট পর্দায় দেখার জন্য। বর্তমানে দীপিকার একটাই লক্ষ্য, শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্রে খবর, “এখনই অভিনয়ে ফিরছেন না। এখন শুধু স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছেন তিনি। সেই সঙ্গে পরিবারের সঙ্গে সুসময় কাটানোর ইচ্ছে।” দীপিকাকেও সরাসরি প্রশ্ন করা হলে, অভিনেত্রী বলেন, “আমি তো চাই ফিরতে। চিকিৎসককেও জিজ্ঞাসা করেছিলাম। রুহানের স্তন্যপান করা বন্ধ হয়ে গেলেই আমি কাজে ফিরব, এমনই পরিকল্পনাই ছিল আমার। কিন্তু সবটা এমন হয়ে যাবে কেউ ভাবিনি। চিকিৎসক অনুমতি দিলে নিশ্চয়ই ফিরব।”
জানুয়ারি থেকে শরীরে নানা রকমের সমস্যা দেখা দিতে শুরু করে। মে মাসে দীপিকা জানান, তিনি যকৃতের ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যানসার আক্রান্ত হওয়ার দেড় মাস পর জানান, ম্যামোগ্রাফি পরীক্ষা করিয়েছেন তিনি। বাঁ দিকের স্তনে কিছু অস্বাভাবিকতা দেখা গিয়েছিল। তবে পরীক্ষার রিপোর্ট ভাল এসেছে বলে জানান দীপিকা।

Post Views: 176

Continue Reading

Previous: একুশের শহিদ মঞ্চ থেকে ছাব্বিশের বার্তা; নিয়োগ থেকে অনুপ্রবেশ, সব ইস্যুর জবাব দেবে তৃণমূল?
Next: বাদল অধিবেশনের আগে মোদীর ভাষণে উঠে এল ‘অপারেশন সিঁদুর’ থেকে শুভাংশুর মহাকাশযাত্রা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.