ওঙ্কার ডেস্ক: মৈনাক ভৌমিকের নতুন ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে থাকবেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন এবং শাওন চক্রবর্তী। সে কথা আগেই প্রকাশ্যে এসেছে। প্রেমের গল্পের সঙ্গে ‘ফ্যান্টাসি’র ছোঁয়া থাকবে সেই গল্পে। ইতিমধ্যেই শুটিং হয়ে গিয়েছে এই সিরিজের। শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে হয়েছে শুটিং। এ বার প্রকাশ্যে এল সিরিজের লুক।
সিরিজে চরিত্রগুলোকে দেখলে দরসশকের মনে হবে একবারেই বাস্তবের গল্প। একে বারে সাদামাটা লুকেই দেখা গেল নায়ক-নায়িকাকে। অনুষা জানান, এই সিরিজের শুটিং পুরো ম্যাজিকাল এক্সপেরিয়েন্স ছিল। এই সিরিজে শুধু লুক’কে প্রাধান্য দেওয়া হয়েছে তেমনটা একদমই নয়। অন্যদিকে, নায়কের ভূমিকায় অভিনেতা শাওনকে দেখলেও মনে হবে পাশের বাড়ির পরিচিত ছেলে। কাহিনির সঙ্গে যে কেউ সহজেই আন্দাজ করতে পারবেন। পাশাপাশি অভিনেত্রী আরও বলেন, “মৈনাকদার সঙ্গে কাজ করা মানেই এক অন্য রকমের স্বাধীনতা থাকে। অন্যের ভাবনকেও গুরুত্ব দেয়। তাই কাজটা আরও সহজ হয়ে যায়। সিরিজ দেখে দর্শক কি বলেন সেই অপেক্ষায় আছি।”
উল্লেখ্য, তাঁদের এই নতুন সিরিজের নাম ‘বিদায়’। গল্পের মূলে রয়েছে প্রেমের কাহিনী। কলকাতার এক জন ছেলে, যে পেশায় চিত্রগ্রাহক। প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা হয়ে যায় তার। কথা হয়, সেই প্রেমিকার পুরনো বাড়িতে একটা রাতই কাটাবে তারা। সেখান থেকেই আবারও গল্পের শুরু। এই সিরিজ প্রসঙ্গে গল্পের নায়ক শাওন বলেন, “এই সিরিজকে কোনও একটি নির্দিষ্টভাবে সংজ্ঞা দেওয়া যাবে না। বিভিন্ন ধরনের স্বাদের মিশেল রয়েছে। অনুষার সঙ্গে আবার কাজ করলাম সেটা একটা আরও প্রাপ্তি।” এই সিরিজ দেখা যাবে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘সবসময়’ অ্যাপে। আপাতত শুটিং শেষ বর্তমানে অনুরাগীরা অপেক্ষা করছেন নতুন এই সিরিজের। পছন্দের অভিনেতা-অভিনেত্রী নতুন চরিত্রে পর্দায় কেমন ভাবে ধরা দেন তার জন্য অপেক্ষা সিরিজ মুক্তির।
