Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এপ্রিলের শেষে টিআরপিতে ছক্কা হাকালো কোন মেগা, সেরা দশেই বা টিকে রইল কোন কোন ধারাবাহিক?

এপ্রিলের শেষে টিআরপিতে ছক্কা হাকালো কোন মেগা, সেরা দশেই বা টিকে রইল কোন কোন ধারাবাহিক?

Online Desk মে 1, 2026
TFR.png

ওঙ্কার ডেস্ক: টানটান উত্তেজনার মুখে এপ্রিলের শেষ সপ্তাহে টিআরপিতে ‘বাংলা সেরা’র তকমা পেল জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’। ৫.২ পেয়ে আবারও প্রথম স্থান দখল করেছে এই মেগা। এখন পারুল ও রায়ানের কেমিস্ট্রি জমিয়ে তুলছে পর্বগুলি। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার আরও এক ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’। প্রাপ্ত নম্বর ৫.১। পল্লবী শর্মা নায়িকা মানেই সেই ধারাবাহিক দর্শক মহলে জনপ্রিয়তা থাকে শুরুর দিকে। এই মেগার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘পরশুরাম’। এই ধারাবাহিকে বেশ রহস্যময় পর্ব চললেও অন্য ধারাবাহিকের অনুপাতে নম্বর কমেছে। চলতি সপ্তাহে তটিনী ও পরশুরামের মেগা পেয়েছে ৫.০। ৪.৯ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এবার ‘জোয়ার ভাঁটা’। পঞ্চমে রয়েছে ‘ও মোর দরদিয়া’। এই সপ্তাহে ধারাবাহিকের ঝুলিতে আছে ৪.৬।
ষষ্ঠ স্থানে রয়েছে জনপ্রিয় তিন ধারাবাহিক। ৪.৫ নম্বরে একসঙ্গে রয়েছে ‘প্রোফেসার বিদ্যা ব্যানার্জি’, ‘কুসুম’ ও ‘রাঙামতি তীরন্দাজ’ রয়েছে এই তালিকায়। একদিকে যেমন বিদ্যা নতুন সত্যির মুখোমুখি, অন্যদিকে রাঙার জীবনসংগ্রামও আর ও বেড়েছে। এদিকে, কুসুম ও আয়ুষ্মানের নতুন প্রেমের শুরুও দর্শকের মনে জায়গা পেয়েছে। সপ্তমে রয়েছে ‘কনে দেখা আলো’। অষ্টমে জোড়া ধারাবাহিক, এই স্থানে ‘প্রতিজ্ঞা’ ও ‘সংসারের সংকীর্তন’। নবমে ‘কমলা নিবাস’ ও ‘লক্ষ্মী ঝাঁপি’। দশমে ২.৮ পেয়ে আছে ‘সংসারের সংকীর্তন’।
প্রসঙ্গত, নম্বরের অনুপাতে দেখতে গেলে বর্তমানে বেশ অনেকটাই মান কমেছে ধারাবাহিকগুলোর। স্টার জলসা থেকে জি বাংলার সমস্ত মেগারই এক হাল। নতুন-পুরনো মিলিয়ে টিআরপিতে নজর কেড়েছে অনেকেই। এখন দেখার আগামী দিনে কোন মেগা কাকে ছাপিয়ে যায় কে দেয় কাকে টেক্কা। নজর এখন পরের সপ্তাহে।

Post Views: 85

Continue Reading

Previous: নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ করতে আড়ালে বসে কাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর, গণনা মিটলে তবেই ছাড়বেন বঙ্গ
Next: কী ভাবে হয় ইভিএম-এ ভোট গণনা? কখন জানা যাবে প্রাথমিক প্রবণতা

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.