Skip to content
মে 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কী ভাবে হয় ইভিএম-এ ভোট গণনা? কখন জানা যাবে প্রাথমিক প্রবণতা

কী ভাবে হয় ইভিএম-এ ভোট গণনা? কখন জানা যাবে প্রাথমিক প্রবণতা

Online Desk মে 1, 2026
evm.jpg

ওঙ্কার ডেস্ক: এসআইআর পরবর্তী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঢেলে ভোট দিয়েছেন মানুষ। দু দফায় প্রায় ৯৩ শতাংশ ভোট পড়েছে। বর্তমানে বাক্সবন্দি অবস্থায় স্ট্রংরুমে পড়ে রয়েছে জনতার রায়। আগামী ৪ মে রাজ্যের ২৯৪ বিধানসভা কেন্দ্রে হবে ভোট গণনা। ইতিমধ্যে কমিশন চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে স্ট্রংরুমের বাইরেও। বিশ্লেষকদের মতে আগামী সোমবার দুপুর ১২টা নাগাদ ভোট গণনার প্রাথমিক প্রবণতা জানা যাবে। কারা বাংলার ক্ষমতা হাতে পেতে চলেছে তা চূড়ান্ত ভাবে জানা না গেলেও কারা বসতে চলেছে তার আভাস একটা পাওয়া যায়।

কী ভাবে গণনা করা হয় ইভিএম-এর ভোট? প্রথমে স্ট্রংরুম থেকে ইভিএমগুলি গণনাকেন্দ্রে আনা হয়। তার পরে প্রার্থী বা তাঁর এজেন্টদের সামনে সিল এবং ট্যাগ ঠিক আছে কিনা, তা যাচাই করে খোলা হয়। একটি গণনাকেন্দ্রে ১৪টি টেবিলের বন্দোবস্ত থাকে। ১৪টি টেবিলে একবার গণনা সম্পন্ন হলে এক রাউন্ড বলে ধরা হয়। ইভিএমের কন্ট্রোল ইউনিটে একটি সুনির্দিষ্ট বোতাম থাকে। সেটি চাপলেই মোট কতগুলি ভোট কোন প্রার্থী পেয়েছেন, তা জানা যায়। এরপর নির্দিষ্ট ফর্মে সেগুলি লিখে রাখা হয়। পাশাপাশি ইভিএম গণনার শেষে ভিভিপ্যাট স্লিপ গোনা হয়। কন্ট্রোল ইউনিটের সঙ্গে সেগুলি মিলিয়ে দেখা হয়।

ভোটের গণনার হিসাব রাখার ফর্ম ১৭সি এবং ফর্ম ২০ ব্যবহার করা হয়। ভোটগ্রহণের দিন ফর্ম ১৭সি-র প্রথম অংশে প্রিসাইডিং অফিসার লিখে রাখেন মোট কত ভোটার ভোট দিয়েছেন, ইভিএমে কত ভোট পড়েছে। গণনার সময় এটি মিলিয়ে দেখা হয়। ওই ১৭সি ফর্মের দ্বিতীয় অংশ পূরণ করেন গণনা পর্যবেক্ষক। এই অংশে প্রতিটি প্রার্থী কত ভোট পেয়েছেন তা নথিভুক্ত করতে হয়। প্রতিটি গণনা টেবিল থেকে ফর্ম ১৭সি-র দ্বিতীয় অংশে লিপিবদ্ধ তথ্য যোগ করা হয় তৈরি করা হয় ফর্ম ২০। এটিই ভোট গণনার চূড়ান্ত ফলাফলের নথি।

Post Views: 23

Continue Reading

Previous: এপ্রিলের শেষে টিআরপিতে ছক্কা হাকালো কোন মেগা, সেরা দশেই বা টিকে রইল কোন কোন ধারাবাহিক?
Next: সন্ধ্যা নামলেই, আকাশে কালো মেঘের ঘনঘটা ! আর কতদিন চলবে এই পরিস্থিতি?

সম্পর্কিত গল্প

suvendu-assembly.jpg

স্ট্রংরুমে মমতার অবস্থানের পর সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে শুভেন্দু

Online Desk মে 1, 2026
Untitled.png

বিপদঘণ্টা বাজছে সংবাদমাধ্যমের! বিশ্বসূচকে নেমে গেল ভারতীয় গণমাধ্যম

Online Desk মে 1, 2026
abhishek-d.jpg

কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক, দিতে পারেন বিশেষ নির্দেশ

Online Desk মে 1, 2026

You may have missed

suvendu-assembly.jpg

স্ট্রংরুমে মমতার অবস্থানের পর সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে শুভেন্দু

Online Desk মে 1, 2026
Untitled.png

বিপদঘণ্টা বাজছে সংবাদমাধ্যমের! বিশ্বসূচকে নেমে গেল ভারতীয় গণমাধ্যম

Online Desk মে 1, 2026
abhishek-d.jpg

কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক, দিতে পারেন বিশেষ নির্দেশ

Online Desk মে 1, 2026
Untitled.png

ভোটের পরই মধ্যবিত্তের পকেটে কোপ! ফের বাড়ল অটো এলপিজির দাম

Online Desk মে 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.