Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • স্ট্রংরুমে মমতার অবস্থানের পর সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে শুভেন্দু

স্ট্রংরুমে মমতার অবস্থানের পর সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে শুভেন্দু

Online Desk মে 1, 2026
suvendu-assembly.jpg

ওঙ্কার ডেস্ক: ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে প্রায় চার ঘন্টা ধরে অবস্থান করেছিলেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে স্ট্রং রুমে। তৃণমূল সুপ্রিমোর সেই তৎপরতার পর এবার আসরে নামলেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুক্রবার পাঁচটা নাগাদ শুভেন্দু অধিকারী ওই স্ট্রং রুমে যাবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে এদিন দলীয় নেতাদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা।

বিজেপি সূত্রের খবর, ভবানীপুর বিধানসভা এলাকায় নির্বাচনের দায়িত্বে থাকা বিজেপির নেতাদের নিয়ে শুভেন্দু অধিকারী শুক্রবার বৈঠক করবেন। সেই বৈঠকে গণনাকেন্দ্রের সুরক্ষা, এবং কাউন্টিং এজেন্টদের দায়িত্ব নিয়ে বিশেষ আলোচনা হতে পারে। সাখাওয়াত মেমোরিয়াল স্কুল পরিদর্শন শেষে শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যেতে পারেন। এর পরেই অরফ্যানগঞ্জে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

উল্লেখ্য, দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে স্ট্রংরুমে পাহারা দিয়ে বৃহস্পতিবার জানিয়েছিলেন, তিনি ভোট লুট করতে দেবেন না। তা করার চেষ্টা হলে তিনি প্রাণ দিয়ে লড়বেন বলে হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো। বিষয়টি নিয়ে শুক্রবার সকালেই সমাজ মাধ্যমে পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেন, স্ট্রংরুমে ‘কোনও নিয়ম বহির্ভূত কাজ’ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর এজেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে সারাক্ষণ নজরে নজরে রেখেছিলেন বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল, দ্বিতীয় দফায়। প্রথম ও দ্বিতীয় দফায় ২৯৪ আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সমস্ত আসনে ভোট গণণা হবে আগামী ৪ মে।

Post Views: 106

Continue Reading

Previous: বিপদঘণ্টা বাজছে সংবাদমাধ্যমের! বিশ্বসূচকে নেমে গেল ভারতীয় গণমাধ্যম
Next: শাখাওয়াতে বিজেপি বিক্ষোভে ‘গুজরাটের লোক’ চিহ্নিত মমতা, বহিরাগত বিতর্কে নতুন উত্তাপ বঙ্গ রাজনীতিতে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.