Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভোটের পরই মধ্যবিত্তের পকেটে কোপ! ফের বাড়ল অটো এলপিজির দাম

ভোটের পরই মধ্যবিত্তের পকেটে কোপ! ফের বাড়ল অটো এলপিজির দাম

Online Desk মে 1, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: সবে মাত্র শেষ হয়েছে বঙ্গের বিধানসভা নির্বাচন, আর তার পরেই ফের কি মধ্যবিত্তদের পকেটে আসতে চলছে বিরাট চাপ! এবার তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একধাক্কায় ৬ টাকা ৪৪ পয়সা দাম বেড়েছে অটোর গ্যাসের। বর্তমানে অটো এলপিজির নতুন দাম হল লিটার প্রতি ৮৯ টাকা ৪০ পয়সা। যার ফলে নিত্যযাত্রীদের পকেটে যে আবারও কোপ পড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
যুদ্ধ পরিস্থিতির আগে এলপিজির দাম ছিল লিটার প্রতি ৫২ টাকা। গত ফেব্রুয়ারি মাসের আগে প্রতি লিটার অটো গ্যাসের দাম ছিল ৫২ টাকা। সংঘাতের জেরে বিশ্ববাজারে তেল ও জ্বালানির ঘাটতে দেখা দেওয়ার পরই ভারতেও জ্বালানির দাম বাড়তে শুরু করে। এক মাস আগেই রাস্তার ধারের পেট্রোল পাম্পগুলিতে কয়েক কিলোমিটার দীর্ঘ অটোর লাইন দেখা গিয়েছিল। জ্বালানি না পাওয়ার আশঙ্কায় আগেভাগেই লাইন দিয়েছিলেন তারা। সেই সময় জ্বালানীর মূল্য বৃদ্ধির পরে প্রায় প্রতিটি রুটে ৫ টাকা থেকে ১০ টাকা বৃদ্ধি করা হয়েছিল। সেই সময় এক লিটার গ্যাসের দাম ৫৭ টাকা ৬৮ পয়সা থেকে বেড়ে দাঁড়ায় ৬২ টাকা ৬৮ পয়সা। এরপর ৩১ মার্চ অটোর এলপিজির দাম ফের বাড়ে। ৭ টাকা ৩২ পয়সা বেড়ে সেই সময় দাম পৌঁছায় ৭০ টাকায়। ১ এপ্রিল একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা বাড়ে অটোর এলপিজির দাম। এক মাসের মাথায় ফের অটোর এলপিজির দাম ৬ টাকা ৪৪ পয়সা বেড়ে দাঁড়াল লিটার প্রতি ৮৯ টাকা ৪০ পয়সা। তবে এখনও পর্যন্ত স্বস্তির খবর গৃহস্থ গ্যাসের দাম বাড়েনি।

Post Views: 104

Continue Reading

Previous: ভোটপর্ব মিটতেই ইডি দফতরে দমকলমন্ত্রী সুজিত বসু
Next: কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক, দিতে পারেন বিশেষ নির্দেশ

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.