Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক, দিতে পারেন বিশেষ নির্দেশ

কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক, দিতে পারেন বিশেষ নির্দেশ

Online Desk মে 1, 2026
abhishek-d.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটগণনার সময় কাউন্টিং এজেন্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আগামী ৪ মে রাজ্যের ২৯৪ কেন্দ্রের ভোট গণনা হবে। তার আগে কাউন্টিং এজেন্টদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে ভার্চুয়াল বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪টেয় ওই ভার্চুয়াল বৈঠক হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, ওই বৈঠকে রাজ্যের ২৯১টি বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টেদের উদ্দেশে বিশেষ বার্তা দেবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। সাধারণত গণনাকেন্দ্রে কাউন্টিং এজেন্টদের অনেকে বুঝতে পারেন না তাঁদের করণীয় কী। সমস্ত রাজনৈতিক দলের মধ্যে এমন এজেন্ট রয়েছেন কমবেশি। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কাউন্টিং এজেন্টদের দায়িত্ব সম্পর্কে বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার ভার্চুয়াল বৈঠক করেছেন দলীয় কর্মীদের নিয়ে। ভোটের প্রচারের সময় মাঠে ময়দানে নেমে জনসংযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। করেছেন রাজ্যের একাধিক বিধানসভা এলাকায় রোড শো ও নির্বাচনী জনসভা। দু দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন মোটের উপর নির্বিঘ্নে মিটেছে। আগামী সোমবার ভোট গ|ণনার আগেই বিভিন্ন বুথ ফেরত সমীক্ষক সংস্থা দাবি করতে শুরু করেছে রাজ্যের বেশিরভাগ আসনে বিজেপি জয়ী হয়ে বাংলায় তারা সরকার গঠন করতে চলেছে। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিজেপি টাকা দিয়ে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে। তিনি আরও বলেন, আগামী সোমবার ফল প্রকাশের পর দেখা যাবে তৃণমূল কংগ্রেস ২২৬ এর বেশি আসন নিয়ে বাংলায় চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে চলেছে।

Post Views: 113

Continue Reading

Previous: ভোটের পরই মধ্যবিত্তের পকেটে কোপ! ফের বাড়ল অটো এলপিজির দাম
Next: বিপদঘণ্টা বাজছে সংবাদমাধ্যমের! বিশ্বসূচকে নেমে গেল ভারতীয় গণমাধ্যম

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.