Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোটপর্ব মিটতেই ইডি দফতরে দমকলমন্ত্রী সুজিত বসু

ভোটপর্ব মিটতেই ইডি দফতরে দমকলমন্ত্রী সুজিত বসু

Online Desk মে 1, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ২৬-র ভোটপর্ব মিটে যেতেই ফের ইডি দফতরে হাজিরা দিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। শুক্রবার সকালে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সের অফিসে এসে পৌঁছান। ভোটের আগে আরও একবার পুর নিয়োগ দুর্নীতি মামালায় তাঁকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু নির্বাচনী কাজে ব্যাস্ত থাকার দরুন তিনি উপস্থিত হতে পারেননি। পরিবর্তে তাঁর ছেলে অফিসে গিয়ে হাজিরা দিয়েছিলেন।
শুক্রবার সকালে ১০টা ২৬ মিনিটে CGO কমপ্লেক্সে আসেন দমকলমন্ত্রী। গত ২৩ এপ্রিল বিচারপতি কৃষ্ণা রাও ১ মে ইডিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন তাঁকে। আদালতের নির্দেশ মতোই, এ দিন সময়ের আগেই CGO-তে পৌঁছে যান সুজিত বসু। সঙ্গে ছিলেন তাঁর ছেলে সমুদ্র বসু ও দুই আইনজীবী। তাঁর হাতে বেশ কিছু নথিও ছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ওগুলি আদালতের অর্ডার কপি। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতির সময়ে এই পুর নিয়োগ দুর্নীতির বিষয়টি সবার সামনে আসে। সেই সময় অরিন্দম শীল নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় পুর নিয়োগের নানান নথি। সেই নথির সুত্র ধরে তিন বার দমকল মন্ত্রী কে সমন পাঠায় ইডি। কিন্তু বারবার সমন পাঠালেও নির্বাচনী কাজের জন্য গরহাজির ছিলেন তিনি। এই সময় দেওয়ার কারণ হিসেবে আদালত জানায়, একের পর এক সমন পেয়ে সুজিত বসু না গেলেও তার জবাব দিয়েছেন। এর সঙ্গেই তিনি নির্বাচনে লড়ছেন তাই তাঁকে সময় দেওয়া হয়েছিল।

Post Views: 114

Continue Reading

Previous: সন্ধ্যা নামলেই, আকাশে কালো মেঘের ঘনঘটা ! আর কতদিন চলবে এই পরিস্থিতি?
Next: ভোটের পরই মধ্যবিত্তের পকেটে কোপ! ফের বাড়ল অটো এলপিজির দাম

সম্পর্কিত গল্প

nabanna

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.