Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের শিরোনামে কুম্ভের ভাইরাল গার্ল, এবার পকসো মামলা দায়ের সনোজ মিশ্রর বিরুদ্ধে

ফের শিরোনামে কুম্ভের ভাইরাল গার্ল, এবার পকসো মামলা দায়ের সনোজ মিশ্রর বিরুদ্ধে

Online Desk মে 2, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: শুরু থেকেই সংবাদের শিরোনামে থেকেছেন তিনি। মহাকুম্ভ থেকে বিনোদন জগত হয়ে বিয়ের পিঁড়িতে বসেও আলোচনায় থেকেছেন মাহকুম্ভের ভাইরাল গার্ল। পঁচিশ সালের মহাকুম্ভ থেকে ক্যামেরার সামনে যিনি দাঁড় করিয়েছিলেন, তিনিই আবার ভাইরাল গার্লের বিয়ের খবরে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন সনোজ মিশ্র। পরিচালকের গলায় ছিল আক্ষেপের সুর, বলেছিলেন, “মোনালিসা গঙ্গার মতো পবিত্র ছিল, কিন্তু লাভ জিহাদে ফেঁসে গেল।” আর এই মন্তব্য ঘিরে বিনোদনমহলে কম ফিসফাস হয়নি। কিন্তু এবার পালটা সনোজ মিশ্রর বিরুদ্ধেই শারীরিক হেনস্তা এবং দুর্ব্যবহারের অভিযোগ এনে পকসো মামলা দায়ের করলেন কুম্ভ গার্ল।
সম্প্রতি ভাইরাল গার্ল জানিয়েছিলেন, নেপাল ও দেরাদুনে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমার শুটিং চলাকালীন সনোজ মিশ্র তাঁকে একাধিকবার অশালীনভাবে স্পর্শ করেন। তিনি আরও বলেন, “সনোজ মিশ্র মোটেও ভালো মানুষ নন। শুটিংয়ে তিনি বেশ কয়েকবার আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। শুধু তাই নয়, আমাকে জাপটেও ধরেছিলেন। আমার পরিবারকেও জানিয়েছিলাম, সানোজ আমাকে খারাপভাবে স্পর্শ করেছেন, কিন্তু পরিবারের মানুষেরাও আমার পাশে দাঁড়ায়নি। ওরাও টাকার জন্য চুপ ছিল।” পাশাপাশি আরও বলেন, “সনোজ অত্যন্ত নোংরা লোক। সিনেমায় সুযোগের নাম করে তরুণীদের শ্লীলতাহানি করেন।” সঙ্গে এও জানা তাঁর পরিবারের লোকেরাই এই ঘটনার পরও থানায় অভিযোগ দায়ের করতে দেয়নি। এমনকি সিনেমার পোস্টার পুড়িয়ে প্রকাশ্যে খুনের হুমকিও দেওয়া হয় তাঁকে। সনোজ মিশ্র মোটেই ভালো মানুষ নন বলেই দাবি কুম্ভ গার্লের। এবার পরিচালক সনোজ মিশ্রসহ এক নেতা এবং এক আইনজীবীর বিরুদ্ধে পালটা পকসো আইনে মামলা করলেন তিনি।
পঁচিশ সালের মহাকুম্ভই ঘুরিয়ে দিয়েছিল তাঁর ভাগ্যের চাকা। প্রয়াগরাজে পা রেখে রাতারাতি ‘ভাইরাল’ হয়েছিলেন পাথরের মালা বিক্রেতা। যার জেরে সিনেদুনিয়া থেকেও ডাক পেয়েছিলেন এই কুম্ভ গার্ল। কিন্তু এবার ছবির মোড় ঘুরল, মহাকুম্ভের সেই ভাইরাল মেয়েই সনোজ মিশ্রর বিরুদ্ধে অশালীন স্পর্শের অভিযোগে পকসো মামলা দায়ের করলেন।

Post Views: 125

Continue Reading

Previous: ভোট বঙ্গে রঙ্গ দেখাবে আবহাওয়া, বাংলায় ঝড় উঠতে চলেছে সোমবার
Next: ডায়মন্ড হারবার ও মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট দিতে মানুষের ঢল, দু ঘন্টায় ভোট পড়ল ১৬ শতাংশ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.