Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোট বঙ্গে রঙ্গ দেখাবে আবহাওয়া, বাংলায় ঝড় উঠতে চলেছে সোমবার

ভোট বঙ্গে রঙ্গ দেখাবে আবহাওয়া, বাংলায় ঝড় উঠতে চলেছে সোমবার

Online Desk মে 2, 2026
drf.png

ওঙ্কার ডেস্কঃ রাজ্য জুড়ে ঝড় উঠতে চলেছে সোমবার। রাজনৈতিক ময়দানে নির্বাচনের ফলাফলে আবিরের ঝড় উঠবে তো বটেই, তার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশেও উঠবে ঝড়। উল্লাসে মাতবে আবহাওয়াও।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। বিশেষত বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই চার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি জেলাতে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতেগুলিতেও প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা জারি করা হয়েছে।
আগামী মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তার প্রভাব ও দাপট কিছুটা কমবে।
আজ শনিবার, ব্যাস্ততম সপ্তাহের শেষ দিনেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। উত্তরের ৫ জেলার কিছু অংশে বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। এছাড়া উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। সতর্কতা জারি করা হয়েছে দমকা ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও।

Post Views: 96

Continue Reading

Previous: জম্মুতে ভাঙল নির্মীয়মাণ সেতু, একাধিক মৃত্যুর আশঙ্কা
Next: ফের শিরোনামে কুম্ভের ভাইরাল গার্ল, এবার পকসো মামলা দায়ের সনোজ মিশ্রর বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.