Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুতে ভাঙল নির্মীয়মাণ সেতু, একাধিক মৃত্যুর আশঙ্কা

জম্মুতে ভাঙল নির্মীয়মাণ সেতু, একাধিক মৃত্যুর আশঙ্কা

Online Desk মে 1, 2026
jcb.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা জম্মুতে। বানতালাব এলাকায় একটি নির্মীয়ণ সেতু ভেঙেপড়ে চাপা পড়লেন চার জন। এক জনকে উদ্ধার করা হলেও তিন জন এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছেন। যার ফলে একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিপর্যয়ের পর পুলিশ এবং প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে।

রিপোর্ট অনুসারে, শুক্রবার জম্মুর বানতালাব এলাকায় নির্মীয়মাণ সেতুটি ভেঙে পড়ে। চার জন ধ্বংসস্তূপে আটকে পড়েন। তাদের মধ্যে এক জনকে স্থানীয় মানুষ, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) কর্মীরা উদ্ধার করেন। প্রশাসনের এক আধিকারিক বলেন, আরও তিন জন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ে আছেন। বর্তমানে উদ্ধার অভিযান জারি রয়েছে। দুর্ঘটনার পর পুলিশ, এসডিআরএফ, স্থানীয় মানুষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত অবস্থায় এক জনকে উদ্ধার করেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মীয়মাণ সেতুটির নীচে কাজ করছিলেন চার শ্রমিক। ভেঙে পড়ার পর তাঁরা সেখানেই আটকে পড়েন। পুলিশ, এসডিআরএফ এবং অন্যান্যরা বাকি তিন জনকেও উদ্ধারের চেষ্টা করছেন।

অন্য দিকে এই ঘটনার খবর প্রকাশ্যে আসতে উদ্বিগ্ন চাপা পোড়াশ্রমিকদের পরিবারের লোকজন। প্রিয়জন যাতে নিরাপদে ফিরে আসেন তাঁরা সেই প্রার্থনা করছেন। স্থানীয় বিজেপি বিধায়ক শ্যামলাল শর্মা এ বিষয়ে বলেন, ওখানে একটি পুরনো ব্রিজ রয়েছে। যার ভিত দুর্বল হয়ে গিয়েছিল। যার জেরেই সেতুটি সারাইয়ের কাজ চলছিল। মনে করা হচ্ছে, ব্রিজটির ভিত খোঁড়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

Post Views: 95

Continue Reading

Previous: বাণিজ্যিক এলপিজির দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে আক্রমণ রাহুলের
Next: ভোট বঙ্গে রঙ্গ দেখাবে আবহাওয়া, বাংলায় ঝড় উঠতে চলেছে সোমবার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.