Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাণিজ্যিক এলপিজির দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে আক্রমণ রাহুলের

বাণিজ্যিক এলপিজির দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে আক্রমণ রাহুলের

Online Desk মে 1, 2026
rahul-f.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। এই আবহে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বৃদ্ধি করেছে মোদী সরকার। আর এই নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘প্রথমে গ্যাসের উপর কোপ, এর পর পেট্রোল-ডিজেল।’

শুক্রবার বাণিজ্যিক এলপিজি-এর দামে এযাবৎকালের সর্বোচ্চ বৃদ্ধি হয়েছে। ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে। মূলত হোটেল এবং রেস্তোরাঁয় এই সিলিন্ডার ব্যবহৃত হয়। ১৯ কেজি এই সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে খাবারের দামও বাড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন করে দামবৃদ্ধির ফলে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ৩,০৭১.৫০ টাকা। এলপিজির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে রাহুল গান্ধী সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি আগেই বলেছিলাম – নির্বাচনের পর মুদ্রাস্ফীতির উত্তাপ আসবে। আজ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বেড়েছে। একদিনে এটাই সবচেয়ে বড় বৃদ্ধি।’ ফেব্রুয়ারি থেকে এখওন পর্যন্ত ১,৩৮০ টাকা বৃদ্ধি হয়েছে। মাত্র তিন মাসে ৮১ শতাংশ বৃদ্ধি বলে রাহুল গান্ধী দাবি করেছেন। তিনি বলেন, ‘চায়ের দোকান, ধাবা, হোটেল, বেকারি, মিষ্টির দোকান – প্রত্যেকের রান্নাঘরের চাপ বেড়েছে। আর এর প্রভাব আপনার থালাতেও পড়বে।’ তিনি বলেন, ‘গ্যাসের ওপর প্রথম কোপ, পরের কোপ পেট্রোল-ডিজেলের ওপর।’

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এদিন জানায় পেট্রোল, ডিজেল এবং রান্নার এলপিজির খুচরো মূল্য অপরিবর্তিত রয়েছে। যা আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে দেশের গ্রাহকদের রক্ষা করবে। আইওসি এক বিবৃতিতে বলেছে, ‘মূল্য বৃদ্ধি শুধুমাত্র নির্দিষ্ট কিছু শিল্পখাতে সীমাবদ্ধ রাখা হয়েছে।

Post Views: 113

Continue Reading

Previous: ভোট মিটলেও, মিটলো না অশান্তি! ফের ফলতায় সিংহম বনাম পুস্পা
Next: জম্মুতে ভাঙল নির্মীয়মাণ সেতু, একাধিক মৃত্যুর আশঙ্কা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.