Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জল্পনায় সিলমোহর, ‘কমলা নিবাস’এর হাত ধরেই আবারও টেলিভিশনে ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়

জল্পনায় সিলমোহর, ‘কমলা নিবাস’এর হাত ধরেই আবারও টেলিভিশনে ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়

Online Desk এপ্রিল 13, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। জল্পনার ইতি টেনে এবার ছোটপর্দায় ফিরতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’এর হাত ধরেই তিনি আবার পৌঁছে যাবেন দর্শকদের ঘরে ঘরে। সোমবার ১৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই নতুন ধারাবাহিকের সম্প্রচার, আর সেই কারণেই টেলিভিশনে তাঁর প্রত্যাবর্তন এখন অন্যতম চর্চার বিষয়।
প্রসঙ্গত, আগেই জানা গিয়েছিল এই ধারাবাহিকে প্রথমবার দেবাদৃতা বসুর সঙ্গে জুটি বাঁধছেন পরমব্রত। অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে তাঁর ছোটপর্দায় ফেরার গুঞ্জন দানা বাঁধছিল। অবশেষে সেই জল্পনায় সিলমোহর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘কমলা নিবাস’-এ তাঁর চরিত্রের লুক, যা ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এখানে একটি সংস্থার উচ্চপদস্থ আধিকারিক সাগর বসু মল্লিকের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।
ইতমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চ্যানেলের তরফে প্রকাশিত একটি ভিডিওতেই নিজের কামব্যাকের কথা জানিয়েছেন পরমব্রত। তাঁর কথায়, ধারাবাহিকে কাজ করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত থাকলেও ‘কমলা নিবাস’-এর গল্প তাঁকে আলাদা করে আকর্ষণ করেছে। প্রচলিত ধারার বাইরে গিয়ে এই গল্পের ভাবনা এবং উপস্থাপনের ভঙ্গি তাঁকে অভিনয় করার জন্য উৎসাহিত করেছে। পাশাপাশি আরও একটি বড় কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন সহ-অভিনেতা সোহিনী সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদারের সঙ্গে কাজ করার সুযোগ। দীর্ঘদিন ধরে বিভিন্ন চরিত্রে তাঁদের অভিনয় তাঁকে মুগ্ধ করেছে, আর সেই সম্মানই তাঁকে এই প্রজেক্টে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে। ‘কমলা নিবাস’ ধারাবাহিকের প্রোমোতে ইতিমধ্যেই দেখা গিয়েছে মুখ্য চরিত্রে রয়েছেন দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্ত। যার ফলে প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ একেবারে তুঙ্গে।
গল্পের কেন্দ্রে শ্রীনিবাস গুহ ও তাঁর স্ত্রী কমলা। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েনের মাঝে দিন কাটানো শ্রীনিবাস জীবনের শেষ প্রান্তে এসে তাঁর একটাই স্বপ্ন স্ত্রীর জন্য নিজের একটি বাড়ি তৈরি করা। এই চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। অন্যদিকে কমলা এক সাধারণ গৃহবধূ, যার সমস্ত চিন্তা পরিবারকে ঘিরে। এই চরিত্রে রয়েছেন সোহিনী সেনগুপ্ত।
দু’জন মানুষের স্বপ্ন আলাদা, কিন্তু সম্পর্কের টান অটুট। শেষ পর্যন্ত কার স্বপ্ন আগে পূরণ হবে, গল্পের টানাপড়েনে কোন খাতে এগোয় সেই নিয়েও কৌতূহল দর্শকদের।
উল্লেখ্য, ‘এক আকাশের নীচে’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে এর আগে কাজ করেছেন পরমব্রত। তবে সাম্প্রতিক সময়ে তিনি মূলত সিনেমা ও সিরিজের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। কিন্তু এত বছর পর তাঁর ফিরে আসা ধারাবাহিকের প্রতি দর্শকের যে উত্তেজনা বাড়তি হবে তা বলাই বাহুল্য।

Post Views: 126

Continue Reading

Previous: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ব্যর্থের প্রভাব শেয়ার বাজারে; সেনসেক্স পড়ল ৯০০ পয়েন্টস্
Next: সকাল থেকেই জনস্রোত, রাষ্ট্রীয় মর্যাদায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে আশা ভোঁসলের

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.