Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টিআরপি তালিকায় বেশ রদবদল, আগের তুলনায় নম্বর কমল সব ধারাবাহিকেরই, সেরার স্থান ধরে রাখল কে?

টিআরপি তালিকায় বেশ রদবদল, আগের তুলনায় নম্বর কমল সব ধারাবাহিকেরই, সেরার স্থান ধরে রাখল কে?

Online Desk এপ্রিল 10, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি সপ্তাহের টিআরপি তালিকায় একগুচ্ছ চমক! যদিও আগের তুলনায় ধারাবাহিকগুলোর প্রাপ্ত নম্বর বেশ অনেকটা কমেছে। এই সপ্তাহেও টিআরপির সেরার স্থান জিতে নিয়েছে জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’। রায়ান, পারুলের গল্প পেয়েছে ৫.৭ নম্বর। তবে প্রথম স্থানে শুধু পরিনীতা-ই নয় যুগ্ম ভাবে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ মেগাও। পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক এবার সকলকে চমকে দিয়ে এক নম্বরে উঠে এসেছে তাঁদের মেগা। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। এই ধারাবাহিক পেয়েছে ৫.৬ নম্বর। ‘জোয়ার ভাঁটা’ টিআরপি তালিকায় স্থান ধরে রেখেছে, ৫.৫ নম্বর পেয়ে তিন নম্বরে রয়েছে এই মেগা সিরিয়াল। বর্তমানে গল্পে দেখানো হচ্ছে সরকারি পরীক্ষা দিয়ে উজির অফিসার হওয়ার লড়াই। অন্যদিকে নিশা তার অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে। ‘ও মোর দরদিয়া’ ৫.২ পেয়ে রয়েছে চার নম্বরে। ৫.০ পেয়ে পাঁচ নম্বরে যুগ্ম ভাবে রয়েছে দুই ধারাবাহিক। ‘কুসুম’ এবং ‘রাঙামতী তীরন্দাজ’ পঞ্চম স্থানে রয়েছে। ‘
৪.৯ নম্বর পেয়েছে ছয় নম্বরে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’। এই ধারাবাহিকের গল্পেও দেখা যেতে চলেছে নতুন টুইস্ট। একদিকে ঝাঁপি গর্ভবতী, সঙ্গে ইনকাও। সবটা মিলিয়ে তিনের পরিণতি কী হয়, নজর সেদিকেই। সাত নম্বরেও এই সপ্তাহেও রয়েছে জোড়া ধারাবাহিক, ৪.৭ পেয়েছে নতুন ধারাবাহিক ‘গঙ্গা’ ও ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। আগে সেরা পাঁচে থাকলেও বর্তমানে স্বস্তিকা দত্তর এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর এবং স্থান বেশ কমেছে। অষ্টম স্থানে ‘কনে দেখা আলো’। নয় নম্বরে এবার তিনটি ধারাবাহিক! ৩.৮ পেয়ে নবম স্থানে আছে ‘কম্পাস’, ‘মিলন হবে কতদিনে’ এবং ‘চিরসখা’ ধারাবাহিক। দশ নম্বর স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’।
বিগত কয়েক সপ্তাহের নিরিখে বেশ খানিকটা নম্বর কমেছে সবকটি ধারাবাহিকের। প্রতি সপ্তাহেই টিআরপির লড়াই চলতে থাকে। কে কাছে ছাপিয়ে যাবে সেই নিয়েই চলে হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে নতুন বেশ কয়েকটি ধারাবাহিকের নাম। বর্তমানে দেখার আগামী দিনে কোন ধারাবাহিক কাকে ছাপিয়ে যায়, কে কাকে দেয় টেক্কা, অপেক্ষা পরের সপ্তাহের।

Post Views: 97

Continue Reading

Previous: স্বামীর প্রতি বর্ণবিদ্বেষের কারণে খুন! তদন্তে উঠে এল বিবাহবহির্ভূত সম্পর্ক
Next: উত্তরে বইবে শনশনে হালকা ঠাণ্ডা বাতাস, আর দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.