Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উত্তরে বইবে শনশনে হালকা ঠাণ্ডা বাতাস, আর দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ

উত্তরে বইবে শনশনে হালকা ঠাণ্ডা বাতাস, আর দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ

Online Desk এপ্রিল 11, 2026
sunny-day.png

ওঙ্কার ডেস্কঃ চলতি সপ্তাহের শুরুতে ছিল বৃষ্টি ভেজা পথঘাট, কর্দমাক্ত জনজীবন, কিন্তু সপ্তাহান্তে এসে কেমন থাকবে আবহাওয়া? কি বলছে হাওয়া অফিস? চলুন জেনে নেওয়া যাক তবে।
ধীরে ধীরে দক্ষিণবঙ্গে চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের মতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনার কথাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও সেই সম্ভাবনাও ভীষণ ক্ষীণ। আগামী ৪-৫ দিনের মধ্যে পুরুলিয়া ও মেদিনীপুরের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে চড়বে তাপমাত্রার পারদ।
কলকাতায় দিনের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেলেও হাওয়া অফিস জানাচ্ছে দিনের শেষে মেঘ জমতে পারে আকাশে।
শুক্রবারের তুলনায় শনিবার তাপমাত্রা বৃদ্ধি পাবে শহরে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এদিন। উল্লেখ্য, শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।
আগামী কিছুদিনের মধ্যে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে।
তবে উত্তরবঙ্গে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ পার্থক্য লক্ষ্যনীয়। উত্তরবঙ্গের উত্তরের বেশ কিছু জেলা যেমন, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় এক বা দুই জায়গায় ৩০–৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

Post Views: 121

Continue Reading

Previous: টিআরপি তালিকায় বেশ রদবদল, আগের তুলনায় নম্বর কমল সব ধারাবাহিকেরই, সেরার স্থান ধরে রাখল কে?
Next: ইসলামাবাদে বৈঠকের আগে কড়া শর্তে অনড় ইরান; অনিশ্চয়তায় আমেরিকা-ইরান আলোচনা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.