Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ব্রিটিশ বধ করে ইউরো জিতলো স্প্যানিশ যোদ্ধারা

ব্রিটিশ বধ করে ইউরো জিতলো স্প্যানিশ যোদ্ধারা

Online Desk জুলাই 15, 2024
thumb_194381720992263-1.jpg

স্পোর্টস ডেস্ক :বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়ন স্প্যানিশ আর্মাডার দখলে। প্রথম দল হিসেবে চারবার ইউরো কাপ জিতে ইতিহাসের পাতায় স্পেন। পাঁচে চার। গত পাঁচ ইউরোর মধ্যে চারবার চ্যাম্পিয়ন স্পেন। টানা সাত ম্যাচ জিতে আরও একবার ইউরো কাপ জিতল স্পেন। রবিবার রাতে বার্লিনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারালেন মোরাতারা‌। পরীক্ষায় পাস লুইস ডেলা ফুয়েন্তে। ইয়ুথ দল থেকে সিনিয়র দলের দায়িত্ব নিয়েই সাফল্য। ডেভিড ভিয়া, জাভি, ইনিয়েস্তার যুগের পর এল জামাল, উইলিয়ামসের যুগ। একজনের বয়স ১৬, অন্যজনের ২২। দুইয়ের যুগলবন্দিতে চ্যাম্পিয়ন স্পেন। ইউরো ফাইনালের সেরা নিকো উইলিয়ামস। অনবদ্য পারফরম্যান্স। সবচেয়ে বর্ষীয়ান অধিনায়ক হিসেবে ইউরো জয় আলভারো মোরাতার। ৩১ বছর ৮ মাসে এই নজির গড়লেন। এর আগে এই রেকর্ড ছিল ইগর ক্যাসিয়াসের। ৩১ বছর ১ মাসে জিতেছিলেন তিনি। এদিন তাঁকে ছাপিয়ে গেলেন মোরাতা। ইউরো কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল স্পেন। আরও দীর্ঘায়িত হল ইংল্যান্ডের ৫৮ বছরের অপেক্ষা। ১৯৬৬ সালের পর কোনও আন্তর্জাতিক ট্রফি নেই থ্রি লায়ন্সদের। এদিনও রানার্স তকমা নিয়েই থামতে হল। আগেরবার ইতালি, এবার স্পেন। তবে এদিন যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই ধারাবাহিক। তাঁদের গতিশীল পাসিং ফুটবল নজর কাড়ে। পারফরম্যান্সের ভিত্তিতে ইউরোর সেরা দলের জয়।

Post Views: 65

Continue Reading

Previous: মৎস্যজীবীদের ৬ দিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি
Next: কোপা জিতে অবসর ডি মারিয়ার, আবেগে কাঁদলেন মেসি

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.