Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্য সমঝোতা কোন অবস্থায়?

ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্য সমঝোতা কোন অবস্থায়?

Online Desk ডিসেম্বর 14, 2025
ursula-modi.jpg

ওঙ্কার ডেস্ক: বাণিজ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দাবি কি মানবে ভারত? পাশাপাশি এই প্রশ্নটাও জোরালো হচ্ছে, নয়াদিল্লির দাবিতে কি রাজি হবে ইউরোপীয় ইউনিয়ন? আপাতত জোড়া বাধার মুখে ঘুরপাক খাচ্ছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা।

রিপোর্ট অনুসারে, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা হলেও আপাতত কোনও সমঝোতা হচ্ছে না। শুধু তাই নয়, চলতি বছরের মধ্যে দুই পক্ষের মধ্যে কোনও সমঝোতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সূত্রের দাবি, ইউরোপের দেশগুলি ভারতের কাছে কিছু দাবি রয়েছে। এমনিতেই ইউরোপ থেকে প্রচুর সংখ্যক গাড়ি ভারতে রফতানি করা হয়। তারা চাইছে, কম শুল্কে এই রফতানি আরও বাড়াতে। গাড়ি রফতানি আরও ৮০ হাজার বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এদিকে ভারতও কিছু দাবি করেছে। মূলত ভারত থেকে যে ইস্পাত-সামগ্রী ইউরোপে রফতানি করা হয়, সেই খাতে ছাড় চাইছে নয়াদিল্লি। কয়েকটি ইস্পাতের পণ্যে শুল্ক কমানোর দাবি জানানো হয়েছে। দুই দেশের পরস্পরের কাছে দাবি ঘিরে জটিলতা তৈরি হয়েছে। উভয় পক্ষ এই দাবির বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছয়নি।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর শুল্ক নীতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। ভারতের পণ্যের উপর ট্রাম্প প্রশাসন ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে। যার পর ভারত-মার্কিন বাণিজ্য অনেকটা ধাক্কা খেয়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই আবহে ইউরোপের সঙ্গে বাণিজ্যে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ নয়াদিল্লির কাছে। কিন্তু কার্যক্ষেত্রে সমঝোতা কতটা হয় সেদিকেই নজর এখন।

Post Views: 129

Continue Reading

Previous: ২৫তম চন্দননগর বইমেলা শুরু ২৩ ডিসেম্বর, আয়োজক চন্দননগর ইস্পাত সংঘ
Next: ট্রেন থেকে পড়ে হারিয়েছিলেন এক পা, জল-স্থল-আকাশ অভিযান করে রাষ্ট্রপতি পুরস্কার পেলেও মেলেনি সরকারি সহায়তা

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.