Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইন্দোরে দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন মন্ত্রীর কন্যা-সহ ৩ জনের

ইন্দোরে দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন মন্ত্রীর কন্যা-সহ ৩ জনের

Online Desk জানুয়ারি 9, 2026
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনায় ইন্দোরে মৃত্যু হল তিন জনের। নিহতদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রীর কন্যা। শুক্রবার ভোরে দ্রুতগতিতে আসা গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাড়িটিতে ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের কন্যা প্রেরণা বচ্চন এবং কংগ্রেসের রাজ্য মুখপাত্র আনন্দ কাসলিওয়ালের ছেলে প্রখর কাসলিওয়াল-সহ চার জন।

রিপোর্ট অনুসারে, দুর্ঘটনায় প্রেরণা, প্রখর এবং গাড়িতে থাকা তৃতীয় আরোহী মানা সান্ধুর মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা অনুষ্কা রাঠি নামের এক আরোহী গুরুতর জখম হয়েছেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। ইন্দোরের রালামণ্ডল এলাকায় ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, প্রখর কাসলিওয়ালের জন্মদিন উপলক্ষে একটি পার্টিতে অংশ নিয়েছিলেন প্রাক্তন মন্ত্রীর কন্যা-সহ বাকিরা। সেই উদযাপন শেষে ইন্দোরে ফিরছিলেন তাঁরা। গাড়িটি চালাচ্ছিলেন প্রখর। অভিযোগ, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা দেয়। গুরুতর জখম হন অনুষ্কা। তাঁকে একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) কৃষ্ণলাল চান্দানি সাংবাদিকদের জানান, গাড়ি চালানোর সময় প্রখর মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি বলেন, ‘মনে করা হচ্ছে, গাড়িটি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলছিল। গাড়ি থেকে মদের বোতল উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার আগে কোকো ফার্মে একটি পার্টি চলছিল বলে জানা গিয়েছে।’ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘সড়ক দুর্ঘটনায় সিনিয়র কংগ্রেস বিধায়ক বালা বচ্চনজির কন্যা প্রেরণা বচ্চন-সহ তিন জনের মর্মান্তিক মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। আমি সকল বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আমি ঈশ্বরের কাছে বিদেহী আত্মার শান্তির জন্য এবং আহত অনুষ্কা রাঠির দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি। এই শোকের মুহূর্তে আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

Post Views: 82

Continue Reading

Previous: আধুনিক সুরক্ষা বলয় ভারতীয় সেনাবাহিনীর, শিলিগুড়ি সীমান্তে অত্যাধুনিক ফেন্সিও
Next: ‘ দ্য রাজা সাব’ মুক্তি পেতেই শোরগোল সমাজমধ্যমে, কুমির নিয়ে প্রেক্ষাগৃহে ভিড় দর্শকের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.