Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিচারকদের ফেসবুক ব্যবহার করা উচিত নয়, জীবন হতে হবে সন্ন্যাসীর মতঃ সুপ্রিম কোর্ট

বিচারকদের ফেসবুক ব্যবহার করা উচিত নয়, জীবন হতে হবে সন্ন্যাসীর মতঃ সুপ্রিম কোর্ট

Online Desk ডিসেম্বর 13, 2024
20241213_145004.jpg

ওঙ্কার ডেস্ক:ফেসবুক ব্যবহার করাই উচিত নয় বিচারকদের, সম্প্রতি এক মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চ। শুধু ফেসবুক নয়, কোনও সমাজমাধ্যমেই বিচারকদের থাকা উচিত নয়। বিচারকদের জীবন হওয়া উচিত সন্ন্যাসীদের মতো, এমনটাই মত তাদের।
২০২৩ সালের ১১ নভেম্বর ছ’জন মহিলা বিচারককে বরখাস্ত করেছিল মধ্যপ্রদেশ হাই কোর্ট। সোশ্যাল মিডিয়ায় কেস সংক্রান্ত পোস্ট ও কাজে ঢিলেমির কারণে তাদের বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। পরে চলতি বছরের ১ অগস্ট তাঁদের মধ্যে থেকে চার জনকে আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় উচ্চ আদালত। দু’জনকে আর ফেরানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় কেস সংক্রান্ত পোস্ট ও কাজে ঢিলেমির কারণে তাদের ফেরানো হয়নি বলে জানিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট । দুই প্রাক্তন বিচারপতি অদিতিকুমার শর্মা এবং বিচারপতি সরিতা চৌধরি হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট জানায় কোনও মামলায় বিচারকদের ব্যক্তিগত মতামত সমাজমাধ্যমে প্রকাশ করা উচিত নয় কারণ, সে ক্ষেত্রে তাঁদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যে মামলার রায় এখনও ঘোষিত হয়নি, সমাজমাধ্যম থেকেই সেই রায় সম্পর্কে ইঙ্গিত পেয়ে যেতে পারেন সাধারণ মানুষ। দুই বিচারপতি আরো বলেন, ‘‘সমাজমাধ্যম একটি খোলামেলা জায়গা। আপনাদের সন্ন্যাসীর মতো জীবন যাপন করতে হবে, আর কাজ করতে হবে ঘোড়ার মতো। বিচারক এবং বিচারপতিদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। একদমই তাঁদের ফেসবুকে যাওয়া উচিত নয়।’

Post Views: 96

Continue Reading

Previous: বাড়ির দরজায় গৃহবধূকে ধর্ষণের হুমকি চিঠি,আতঙ্ক হাবড়ায়
Next: পুস্পা ২ এর প্রিমিয়ারে মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আল্লু অর্জুন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.