Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জাল আধার কার্ড চক্রে ২ জনকে গ্রেফতার করল এসটিএফ

জাল আধার কার্ড চক্রে ২ জনকে গ্রেফতার করল এসটিএফ

Online Desk জুলাই 16, 2025
FAKE-ADHAR.jpg

নিজস্ব সংবাদদাতা , বীরভূম : জাল আধার কার্ড তৈরি কাণ্ডে এবার নাম জড়ালো বোলপুরের তিন যুবকের। তার মধ্যে দুই যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এস টি এফ এর দুর্নীতি দমন শাখা। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, পাকিস্তান ও বাংলাদেশ যোগ থাকার কারণে এসটিএফ অভিযান চালায় ও গ্রেফতার করে।
জানা গিয়েছে, বোলপুর শ্রীনিকেতন ব্লকের সাত্তোর পঞ্চায়েতের পাড়ুই থানার কেন্দ্রডাঙাল গ্রামের মুন্না শেখ ওরফে আব্দুস কুদ্দুসকে রবিবার বোলপুর স্টেশন থেকে আটক করে এস টি এফ। তারপরে সেদিন গভীর রাতে কেন্দ্রডাঙাল গ্রামে তার বাড়ির সংলগ্ন দোকানে ভোররাত পর্যন্ত তল্লাশি চালানো হয়। সেখান থেকে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার মেশিন সহ একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়।
একই এলাকার যাদবপুর গ্রামের মিরাজ শেখ নামে এক যুবককেও রাতেই গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও জাল আধার কার্ড তৈরির অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই তাদেরকে বিধাননগর আদালতে তোলা হলে বিচারক দুইজনেরই সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে গ্রেফতার হওয়া দুই যুবকের সঙ্গে যোগাযোগ ছিল বোলপুরেরই জামবুনির একটি সাইবার ক্যাফের। সেই ক্যাফে মালিক ইমরান আহমেদের ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে এস টি এফ। পাশাপাশি তার দোকানেও কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানো হয়েছে। সেখান থেকেও বিভিন্ন নথি নিয়ে গিয়েছে তদন্তকারী আধিকারিকরা। তবে শুধুমাত্র আধার কার্ড নয় তাদের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্বের সচিত্র পরিচয় পত্র তৈরীর ও অভিযোগ রয়েছে। অন্যদিকে চাঞ্চল্যকর ভাবে জানা গিয়েছে, কিছুদিন আগে বাংলাদেশের কয়েকজন নাগরিক শেখ মুন্নার কাছে এসেছিল আধার কার্ড তৈরি করতে। সেই সূত্র ধরে ই অভিযান চালায় এসটিএফ। স্বাভাবিকভাবেই বোলপুরে এমন উত্তেজনা সৃষ্টি হয়েছে।
যদিও মুন্না শেখের পরিবারের দাবি তাদের পরিবারের ছেলে কোনোভাবেই বেআইনি কাজে যুক্ত নয়। তবে সে অনলাইন বিভিন্ন রকম কাজকর্ম করতো‌। একইভাবে মিরাজ শেখের পরিবারের দাবি, বোলপুরে একটি সাইবার ক্যাফেতে কাজ করত সে কিন্তু কি করত তা কেউই জানেনা। এছাড়াও বোলপুরের সাইবার ক্যাফের মালিক ইমরান আহমেদের দাবি, আমার দোকানে এসেছিলেন তদন্তকারীরা। ব্যক্তিগত ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে আমি তদন্ত সবরকম সাহায্য করবো।

Post Views: 215

Continue Reading

Previous: মমতার পর সত্যজিৎ রায়ের পৈত্রিক ভিটে ভাঙা নিয়ে সরব অভিষেকও, তৎপর দিল্লি
Next: ভারতের চাপে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙা বন্ধ করল ইউনুস প্রশাসন, করা হতে পারে সংরক্ষণ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.