Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফলতার ৩০ বুথে পুনর্নির্বাচনের সুপারিশ পর্যবেক্ষক সুব্রতর

ফলতার ৩০ বুথে পুনর্নির্বাচনের সুপারিশ পর্যবেক্ষক সুব্রতর

Online Desk মে 1, 2026
subrata-gupta.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় দফার নির্বাচনের দিন দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ইভিএম এ বোতামে টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। যে কারণে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। অবশেষে গোটা বিষয়টি খতিয়ে দেখে ফলতা বিধানসভা কেন্দ্রের ৩০ বুথে পুনরায় ভোটগ্রহণের জন্য সুপারিশ করলেন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।

কমিশন সূত্রের খবর, ফলতায় যে অভিযোগগুলি উঠে এসেছে তা খতিয়ে দেখার সময় একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। যার মধ্যে রয়েছে ক্যামেরা বন্ধ করে দেওয়া থেকে শুরু করে ইভিএমে বিজেপির প্রতীকে টেপ লাগিয়ে দেওয়া। অভিযোগ, ফলতার একাধিক বুথে ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। নেটওয়ার্কে সমস্যার কারণে সেই তথ্য কন্ট্রোল রুমে গিয়ে পৌঁছয়নি। টেপ মেরে প্রতীক ঢেকে দেওয়ার যে অভিযোগ উঠেছিল এ বিষয়ে প্রিসাইডিং অফিসার দুপুর ১টা নাগাদ জানান, টেপ তুলে দেওয়া হয়েছে। কিন্তু তত ক্ষণে ওই বুথে প্রায় ৫৮ শতাংশ ভোট পড়ে যায়। কমিশন ওই সমস্ত বুথে কড়া নজর রেখেছিল। কিন্তু কেবলমাত্র একটি দলকে ভোট দেওয়া ছাড়া আর অন্য কোনও দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ ছিল না।

উল্লেখ্য, প্রথম দফায় ১৫২ আসনে ভোট গ্রহণ হলেও কোথাও থেকে পুনর্নির্বাচনের দাবি ওঠেনি। তবে ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ মেটার পর এই পর্বের চার বিধানসভার ৭৭ বুথে পুনর্নির্বাচনের দাবি তোলে বিজেপি। কমিশন সূত্রের খবর, যে চার বিধানসভায় ৭৭টি বুথে পুননির্বাচনের আর্জি জানানো হয়েছিল তার মধ্যে রয়েছে, ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ এবং মগরাহাট পূর্ব। বিজেপি সূত্রের খবর, ফলতা বিধানসভার ৩২টি বুথে, ডায়মন্ড হারবারের ২৯টি বুথে, বজবজের ৩টি বুথে এবং মগরাহাট পূর্ব বিধানসভার ১৩টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে। অবশেষে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক প্রস্তাব দিলেন ফলতার ৩০ বুথে পুনরায় ভোটগ্রহণের জন্য।

Post Views: 107

Continue Reading

Previous: শাখাওয়াতে বিজেপি বিক্ষোভে ‘গুজরাটের লোক’ চিহ্নিত মমতা, বহিরাগত বিতর্কে নতুন উত্তাপ বঙ্গ রাজনীতিতে
Next: ইসলামাবাদে রহস্যঘেরা হামলায় নিহত হিজবুলের শীর্ষ জঙ্গি সাজ্জাদ আহমেদ খান

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.