Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘দিল্লি অভিযানে’ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ কৃষকদের, আহত ১৭

‘দিল্লি অভিযানে’ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ কৃষকদের, আহত ১৭

Online Desk ডিসেম্বর 14, 2024
farmer-sized.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: ফের পুলিশের সঙ্গে সংঘর্ষ কৃষকদের। দিল্লি-পঞ্জাবের শম্ভু সীমানায় কৃষকদের মিছিল আটকালে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। শনিবার ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনরত কৃষকরা। তাই আগে থেকেই শম্ভু সীমানায় ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ। এদিন ১০১ জন কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ব্যারিকেড টপকে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারী কৃষকদের জমায়েত ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ছোঁড়ে পুলিশ। এই সংঘর্ষের ফলে ১৭ জন কৃষক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এরপর বাধার মুখে পড়ে ‘দিল্লি অভিযান’ স্থগিত করে দেন কৃষক নেতারা। রাজধানীর দিকে ফের তারা অভিযান করবেন নাকি অন্য পথে আন্দোলন চালিয়ে যাবেন সেই বিষয়ে এখনও কিছু জানাননি কৃষকরা। নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন। উল্লেখ্য ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষি ঋণ মকুব এবং পেনশনের ব্যবস্থা-সহ একগুচ্ছ দাবিতে ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দিয়েছেন পঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা। গত ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষকেরা দিল্লি সংলগ্ন পঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থান করছেন। নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে গত নভেম্বর মাস থেকে দফায় দফায় ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন তাঁরা।

Post Views: 111

Continue Reading

Previous: সাতদিনেই ১০০০ কোটির ঘরে পুষ্পা ২, একরাতের জেলবাস কী এবার আরো বাড়াবে ব্যবসা?
Next: আবাস যোজনায় নাম ওঠেনি,খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন জঙ্গলমহলের অসংখ্য মানুষ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.