Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ঢাকায় আজ বসুন্ধরাকে আটকানোই চ্যালেঞ্জ মোহনবাগানের

ঢাকায় আজ বসুন্ধরাকে আটকানোই চ্যালেঞ্জ মোহনবাগানের

Online Desk নভেম্বর 7, 2023
mb.png

স্পোর্টস ডেস্ক : অক্টোবরের শেষ সপ্তাহে এএফসি কাপের ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ২-২ ড্র করে। সে দিন মোহনবাগানের পক্ষে দিমিত্রিয়স পেট্রাটস ও আশিস রাই গোল করেন। বসুন্ধরা কিংসের পক্ষে ডোরি ও রবিনহো গোল করে সমতা ফেরান। দু’বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেনি গত আইএসএল-এর কাপ চ্যাম্পিয়নরা। মোহনবাগান এই মরশুমে টানা আটটি ম্যাচে জয়ের পর সে দিনই প্রথম ড্র করে।

সে দিন অন্য ম্যাচে মলদ্বীপের মাজিয়া এসআরসি-কে ৬-১-এ হারায় ওডিশা এফসি। ফলে তিন ম্যাচে সাত পয়েন্ট পেয়ে মোহনবাগান এসজি এখন গ্রুপশীর্ষে। বসুন্ধরা কিংস এক পয়েন্ট পেয়ে উঠে আসে দুই নম্বরে। আর ওডিশা এফসি তিনে। মঙ্গলবার ওডিশা এফসি মালে-তে খেলবে মাজিয়া এফসি-র বিরুদ্ধে। ফর্মে ফিরে আসা ওডিশা যদি সেই ম্যাচে মাজিয়াকে আবার হারাতে পারে, তা হলে তাদের পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ছয়। অর্থাৎ একই সঙ্গে এই দুই দল মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। এই চাপ এড়াতে মঙ্গলবারের ম্যাচ জেতা ছাড়া কোনও উপায় নেই মোহনবাগানের সামনে।

কিন্তু কী ভাবে? গত ম্যাচে যে ভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল বসুন্ধরা, তাতে তারা এই ম্যাচে আরও কড়া চ্যালেঞ্জ ছোড়ার স্পষ্ট ইঙ্গিত দিয়ে রেখেছে। সে জন্যই এ দিন ঢাকায় সাংবাদিকদের কাছে ফেরান্দো স্বীকার করে নেন, “এএফসি কাপ টুর্নামেন্টই বেশ কঠিন। আমাদের কাছে কালকের ম্যাচটাও যথেষ্ট কঠিন। বাংলাদেশকে সে ভাবে না জানলেও এটুকু জানি যে বসুন্ধরা এখানকার চ্যাম্পিয়ন দল এবং ভাল দল। এই দলের অনেকেই জাতীয় দলে খেলে। আমরা প্রতিপক্ষকে সন্মান করি। তবে আমাদের এই ম্যাচে জিততেই হবে এবং সে জন্য সেরাটা দিতেই হবে”।

Post Views: 74

Continue Reading

Previous: দেশের জন্য সবকিছুই করতে পারি, টাইম আউট নিয়ে বার্তা সাকিবের
Next: বুধবার ইজরায়েলি হামলার প্রতিবাদে কলকাতায় যুদ্ধবিরোধী মহামিছিল, পথে নামছে ১০টি বামপন্থী দল

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.