Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এগিয়ে গেল ব্রাজিল, মার্কিন মাঠে কুনহা ঝড়

এগিয়ে গেল ব্রাজিল, মার্কিন মাঠে কুনহা ঝড়

Online Desk জুন 20, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে একটি হল জামাইষষ্ঠী। তার মধ্যে মেসি করেছেন হ্যাট্রিক। এরপর ব্রাজিল এক নয়, দুই নয়.. তিন গোলে চলতি বিশ্বকাপের প্রথম জয় ছিনিয়ে নিল ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে প্রত্যাশা পূরণ হয়নি৷ ফলে হাইতির বিরুদ্ধে নামার আগে জোরদার চাপ ছিল কার্লো অ্যান্সেলোত্তির ছেলেদের উপর। যার যোগ্য জবাব দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাতেউস কুনহার জোড়া গোল এবং ভিনি জুনিয়রের নিখুঁত ফিনিশে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ ‘সি’-র শীর্ষে উঠে এল সেলেকাওরা। দুই ম্যাচে চার পয়েন্ট মরক্কোরও। তবে গোলপার্থক্যে এগিয়ে ব্রাজিল। অন্যদিকে, টানা দুই ম্যাচে হারায় বিশ্বকাপ থেকে হাইতির বিদায় নিশ্চিত। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখলেও গোল পেতে কিছুটা অপেক্ষা করতে হয়েছে ব্রাজিলকে। তবে শেষ পর্যন্ত ম্যাথিউস কুনহার গোলে এগিয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ম্যাথিউস কুনহা করেন দ্বিতীয় গোল। খেলার শুরু থেকেই ব্রাজিলের খেলা ছিল আক্রমণের ভঙ্গীতে। দ্বিতীয় মিনিটেই রাফিনহা ডান প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করেন। কিন্তু হাইতির ডিফেন্ডার এক্সপেরিয়েন্স তার আক্রমণ থামিয়ে দেন। চার মিনিটের মাথায় ডগলাস সান্তোসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন হাইতির কার্লেন্স আর্কুস। এটি ছিল ২০২৬ বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত হলুদ কার্ড। ব্রাজিলের চাপে শুরু থেকেই রক্ষণে ব্যস্ত ছিল হাইতি। ষষ্ঠ মিনিটে গোলকিপার জনি প্লাসিদে গোলকিক নিতে দেরি করায় নতুন নিয়ম অনুযায়ী ব্রাজিল কর্নার পেয়ে যায়। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি সেলেসাওরা।
নবম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত গতিতে বক্সে ঢুকে পড়লেও ডিফেন্ডার ডুভার্নের নিখুঁত ট্যাকলে তার আক্রমণ থেমে যায়। এরপর ১২ মিনিটে ব্রুনো গিমারায়েসের চমৎকার পাস থেকে রাফিনিয়া বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। যদিও বলের দখলে পিছিয়ে ছিল হাইতি। তবে ২৩ মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোল পায় ব্রাজিল। গিমারায়েসের পাস থেকে ভিনিসিয়ুস জুনিয়র বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন। হাইতির গোলরক্ষক প্লাসিদে প্রথমে বল ঠেকালেও তা নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ডিফেন্ডার ডেলক্রোয়ার ক্লিয়ার করার চেষ্টা ম্যাথিউস কুনিয়ার গায়ে লেগে ফাঁকা জালে ঢুকে যায়। কিছুটা ভাগ্যের সহায়তায় পাওয়া এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। আর সেই গোলের মাধ্যমে এগিয়ে যায় ব্রাজিল।

Post Views: 78

Continue Reading

Previous: ‘পাকিস্তানে সংবাদপত্রের স্বাধীনতা নেই’, ইসলামাবাদকে খোঁচা মার্কিন ভাইস প্রেসিডেন্টের
Next: কলকাতা সফরে প্রধানমন্ত্রী; কোন কোন রাস্তা বন্ধ থাকবে দুইদিন

সম্পর্কিত গল্প

1000263042.jpg

স্ত্রীর সাধভক্ষণের পরদিন ভাগীরথীতে ঝাঁপ ইউটিউবারের! পরকীয়া ঘিরে সন্দেহ

Online Desk আগস্ট 27, 2026
1000370068.jpg

সিএবির বর্ষসেরা পুরস্কারে চমক থাকলেও সেরা আম্পায়ার পুরস্কার না দেওয়ায় উঠছে প্রশ্ন

Online Desk আগস্ট 27, 2026
1000370042.webp

কানপুরে ভেঙে পড়ল বিমান! মৃত্যু দুই পাইলটের

Online Desk আগস্ট 27, 2026

You may have missed

1000230726.jpg

সাইবার প্রতারণার ২৮ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস, বর্ধমানে গ্রেফতার ৪

Online Desk আগস্ট 27, 2026
1000370107.jpg

সরকারি আশ্রয়ে যেতে নারাজ পার্ক স্ট্রিটের সীতা, দুই মেয়েকে নিয়ে এখন রয়েছেন কোথায়?

Online Desk আগস্ট 27, 2026
1000215819.jpg

তৃণমূলের চার অ্যাকাউন্ট খুলতে এখনই অনুমতি নয়, হাইকোর্টে ধাক্কা মমতার

Online Desk আগস্ট 27, 2026
1000263042.jpg

স্ত্রীর সাধভক্ষণের পরদিন ভাগীরথীতে ঝাঁপ ইউটিউবারের! পরকীয়া ঘিরে সন্দেহ

Online Desk আগস্ট 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.