Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘পাকিস্তানে সংবাদপত্রের স্বাধীনতা নেই’, ইসলামাবাদকে খোঁচা মার্কিন ভাইস প্রেসিডেন্টের

‘পাকিস্তানে সংবাদপত্রের স্বাধীনতা নেই’, ইসলামাবাদকে খোঁচা মার্কিন ভাইস প্রেসিডেন্টের

Onkar Desk জুন 20, 2026
jd-vance.jpg

ওঙ্কার ডেস্ক: গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে শান্তিচুক্তিতে মধ্যস্থতা করেছিল পাকিস্তান। সঙ্গে কাতারও ছিল। যুদ্ধ থামাতে ভূমিকা নিলেও অস্বস্তি যাচ্ছে না ইসলামাবাদের। পাকিস্তানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) বিস্তারিত প্রকাশে কেন দেরি হয়েছিল, সে বিষয়ে স্পষ্ট জানালেন ট্রাম্পের ডেপুটি। ভ্যান্সের দাবি, বিলম্ব হওয়ার নেপথ্যে পাকিস্তানে সংবাদপত্রের স্বাধীনতার অভাব।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৫ জুন শান্তি চুক্তির কথা ঘোষণা করেছিলেন, তবে সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক নথি প্রকাশ হয়েছিল তার দুদিন পর। এক পডকাস্টে কথা বলার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, স্বচ্ছতা নিয়ে উদ্বেগের কারণেই বিস্তারিত তথ্য প্রকাশ করতে ওয়াশিংটন সময় নিয়েছিল। তাঁর কথায়, ‘আমরা আসলে এটি প্রকাশ করতে চেয়েছিলাম। আমার মনে হয়, এখানে মতপার্থক্যের কারণ হলো—পাকিস্তান ও কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট’ (যেখানে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে)-এর মতো কোনো বিধান বা সংবাদপত্রের স্বাধীনতার বিষয়টি সেভাবে নেই।’

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট’ বা প্রথম সংশোধনী অনুযায়ী, সরকার এমন কোনও আইন প্রণয়ন করতে পারে না যা বাক-স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে। পাকিস্তানে এ ধরনের কোনও সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থা নেই। ভ্যান্সের মন্তব্য পাকিস্তানে বাক-স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার চরম অবনতির বিষয়টি সামনে নিয়ে এসেছে। ‘বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচক’-এ ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।

Post Views: 98

Continue Reading

Previous: ট্রাম্পের সঙ্গে ছবি তোলার অনুরোধের দাবিকে নাস্যাৎ মেলোনির
Next: এগিয়ে গেল ব্রাজিল, মার্কিন মাঠে কুনহা ঝড়

সম্পর্কিত গল্প

1000263042.jpg

স্ত্রীর সাধভক্ষণের পরদিন ভাগীরথীতে ঝাঁপ ইউটিউবারের! পরকীয়া ঘিরে সন্দেহ

Online Desk আগস্ট 27, 2026
1000370068.jpg

সিএবির বর্ষসেরা পুরস্কারে চমক থাকলেও সেরা আম্পায়ার পুরস্কার না দেওয়ায় উঠছে প্রশ্ন

Online Desk আগস্ট 27, 2026
1000370042.webp

কানপুরে ভেঙে পড়ল বিমান! মৃত্যু দুই পাইলটের

Online Desk আগস্ট 27, 2026

You may have missed

1000230726.jpg

সাইবার প্রতারণার ২৮ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস, বর্ধমানে গ্রেফতার ৪

Online Desk আগস্ট 27, 2026
1000370107.jpg

সরকারি আশ্রয়ে যেতে নারাজ পার্ক স্ট্রিটের সীতা, দুই মেয়েকে নিয়ে এখন রয়েছেন কোথায়?

Online Desk আগস্ট 27, 2026
1000215819.jpg

তৃণমূলের চার অ্যাকাউন্ট খুলতে এখনই অনুমতি নয়, হাইকোর্টে ধাক্কা মমতার

Online Desk আগস্ট 27, 2026
1000263042.jpg

স্ত্রীর সাধভক্ষণের পরদিন ভাগীরথীতে ঝাঁপ ইউটিউবারের! পরকীয়া ঘিরে সন্দেহ

Online Desk আগস্ট 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.