Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ মিটার নীচে পড়ল গাড়ি, লেলিহান আগুনে জীবন্ত পুড়ে মৃত্যু দুজনের

নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ মিটার নীচে পড়ল গাড়ি, লেলিহান আগুনে জীবন্ত পুড়ে মৃত্যু দুজনের

Online Desk জুন 20, 2026
accident.jpg

ওঙ্কার ডেস্ক: পরিবারের সদস্যদের নিয়ে নতুন গাড়ি কিনতে গিয়েছিলেন। কিন্তু সেই আনন্দের যাত্রাপথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট নীচে খাদে পড়ল চারচাকাটি। যার ফলে গাড়িতে থাকা দুজন ভিতরে আটকে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়িতে থাকা আরও তিন জন। ঘটনাটি ঘটেছে উত্তরখণ্ডের চম্পাবতের লোহাঘাট এলাকায়।

লোহাঘাটের মহকুমাশাসক (এসডিএম) নিতু ডাঙ্গার জানিয়েছেন, শুক্রবার তানাকপুর-পিথোরাগড় রাস্তার বানতোলি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। পিথোরাগড়ের কানালিছিনার বাসিন্দা বলদেব কুমার (৩৬) নতুন গাড়ি কিনে পরিবারের সঙ্গে হালদওয়ানি থেকে বাড়ি ফিরছিলেন। চালকের আসনে ছিলেন দিদিহাটের বাসিন্দা রাজেন্দ্র কুমার (৪৮)। ডাঙ্গার জানান, বানতোলির কাছে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়। পড়ার সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়।

গাড়ির পেছনের আসনে বসা বলদেবের স্ত্রী নিতু দেবী (৩৫) এবং তাঁদের দুই ছেলে—অদ্বৈত (৮) ও আরভ (৫)—যান বাহন থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। তবে বলদেব ও রাজেন্দ্র জ্বলন্ত গাড়ির ভেতরে আটকা পড়ে পুড়ে মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। তারা উদ্ধারকাজ শুরু করেন দ্রুত। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চম্পাবতের জেলাশাসক মণীশ কুমার এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

Continue Reading

Previous: কলকাতা সফরে প্রধানমন্ত্রী; কোন কোন রাস্তা বন্ধ থাকবে দুইদিন
Next: দেখা গেলো সাম্বা ঝড় হাইতিকে ৩ গোলে হারাল ব্রাজিল

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.