Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভাগ্যলক্ষ্মী বাম্পার : ভাগ্যের আশীর্বাদ, নাকি এক বিপদ ?

ভাগ্যলক্ষ্মী বাম্পার : ভাগ্যের আশীর্বাদ, নাকি এক বিপদ ?

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
Vagyalakshmi.jpg

নিজস্ব সংবাদদাতা : লটারির টিকিট নাকি বিপদসংকেত ? দেবী লক্ষ্মীর আবির্ভাব কি নিয়ে এল বিপর্যয়ের পূর্বাভাস ? এমন একটি রুদ্ধশ্বাস কাহিনি নিয়ে ঋষভ দত্ত দত্তের পরিচালনায় ছবি “ভাগ্যলক্ষ্মী বাম্পার” আসতে চলেছে বড় পর্দায়। ছবির চিত্র গ্রহণ হয়েছে মফঃস্বল ও কলকাতার উপকন্ঠে।

পরিচালকের কথায়, ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’ এক ব্যতিক্রমী ড্রামেডি, যেখানে সৌভাগ্য আর সংকট হাত ধরাধরি করে এগোয়। গল্পের কেন্দ্রে নারায়ণ পেশায় ডিজিটাল ঘটক, জীবনে হতাশা, ঋণ আর ভাঙা সম্পর্কের ভারে ন্যুব্জ। এক মুহূর্তের সিদ্ধান্তে কেনা একটি লটারির টিকিট তাঁর জীবনে এনে দেয় বিপুল অর্থ।

কিন্তু অর্থের ঝলকানির মাঝেই শুরু হয় অদ্ভুত পরিবর্তন। স্বপ্নে না বাস্তবে নারায়ণের সামনে উপস্থিত হন দেবী লক্ষ্মী। তাঁর নীরব অসন্তোষ যেন ইঙ্গিত দেয়, এই প্রাপ্তির পেছনে লুকিয়ে আছে অন্য এক রহস্য।

এর পর নানান সংঘাত। একের পর এক বিপর্যয়, বিশ্বাসঘাতকতা, এমনকি এক চাঞ্চল্যকর খুন নারায়ণের সাফল্যের গল্প দ্রুত পরিণত হয় নৈতিক সংকটে। তার জীবন যখন কলিযুগ ও সত্যযুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তখন নারায়ন উপলব্ধি করে সব জেতাই জয় নয়।

‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’ কেবল ভাগ্য পরিবর্তনের গল্প নয়; এটি বিবেক, কর্মফল ও আত্মজাগরণের এক তীক্ষ্ণ প্রশ্নপত্র যেখানে অর্থের চেয়ে বড় হয়ে ওঠে মানবিক সিদ্ধান্ত। ২০২১ সালে অফিসে বসেই মাথায় এসেছিল “ভাগ্যলক্ষ্মী বাম্পার”-এর কনসেপ্ট। ২০২৩-এ স্বরলিপি চিত্রনাট্য শেষ করে জন্মদিনের রাতে স্ক্রিপ্ট রিডিং। সেই মুহূর্তেই ঠিক হয়েছিল, এই গল্প তাঁরা করবেনইই। অনেক ঝক্কি, নতুন মানুষ, নতুন দায়িত্ব—সব সামলে শুরু হল যাত্রা।

এবার বড়পর্দায় দেখা যাবে উন্মেষ গাঙ্গুলি ওরফে বাঁকুড়া মিমসের ঘোতনকে। এর আগে ফোনের ছোট স্ক্রিন থেকে বড়পর্দায় নিজেদের নিয়ে যাওয়ার জার্নিতে ছিলেন অনেকেই। এবার সেই তালিকায় নাম জুড়লেন উন্মেষ গাঙ্গুলিও। যদিও এর আগে একটি ওয়েবসিরিজেও তাঁকে দেখা গিয়েছিল। তবে এবার তিনি আসছেন বড়পর্দায়, ভাগ্যলক্ষী বাম্পার নিয়ে।

পরিচালক ঋষভ দত্ত জানিয়েছেন, সৌভাগ্য যে স্বাতী মুখার্জি, সুব্রত সেনগুপ্ত, উন্মেষ গাঙ্গুলি, বিমল গিরি, স্বরলিপি ঘোষ, চিরঞ্জিত চক্রবর্তী ও সুরজিৎ মাল -এর মতো শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ পেলাম। সুমনা দি, এহেসাস কাঞ্জিলালকেও পাশে পেলাম। “ভাগ্যলক্ষ্মী বাম্পার” শুধু ভাগ্য বদলের গল্প নয়; এটি বিবেক, কর্মফল ও মানবিক সিদ্ধান্তের এক যাত্রা।

Film Name : ভাগ্যলক্ষ্মী বাম্পার

Genre : Dramedy

Story & Direction by : Rishav Datta

CAST : UNMESH GANGULY, BIMAL GIRI, SWARALIPI GHOSH, CHIRANJIT CHAKRABORTY, SURAJIT MAL, SUBRATA SENGUPTA, SWATI MUKHERJEE, SANTANU MAJUMDER & OTHERS

PRODUCTION HOUSE : MOJOTALE ENTERTAINMENTS & DISTRIBTUIONS, GREYMATER FILMS, DEZINIAX STUDIOS

PRODUCER : EHASAAS KANJILAL, RISHAV DATTA, DEBANGO PAUL

MUSIC : SHAMIK GUHA ROY, SAYANTAN MISTRY, ANUSHTOOP MAZUMDER

Post Views: 132

Continue Reading

Previous: বাংলাদেশে নতুন মন্ত্রীসভার প্রথম বৈঠক, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Next: পরনে নীল রঙের চুড়িদার-ওড়না-গলায় তুলসীর মালা, প্রেমানন্দ মহারাজের কাছে বিশেষ কারণে উপস্থিত বিরুষ্কা?

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.