Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাহুলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা বিজেপির, সত্যিই কী ধাক্কা দিয়েছেন রাহুল?

রাহুলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা বিজেপির, সত্যিই কী ধাক্কা দিয়েছেন রাহুল?

Online Desk ডিসেম্বর 21, 2024
ranhul gandhi2

ওঙ্কার বাংলা ডেস্ক: বৃহস্পতিবার লোকসভায় ধাক্কাধাক্কির কারণে মাথায় আঘাত পান ২ বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী ও মুকেশ রাজপুত। প্রতাপ ষড়ঙ্গী অভিযোগ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন।এবং পরবর্তীতে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে বিজেপি করবে। সেইমতোই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ এবং সেই এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের ডিসিপি (অপরাধ) সঞ্জয়কুমার সইন জানিয়েছেন, এসিপি রমেশ লাম্বার নেতৃত্বাধীন দল অপরাধদমন শাখার ইন্টারস্টেট সেল এই ঘটনার তদন্ত করবে। সূত্রের খবর, এই ঘটনা সংক্রান্ত যাবতীয় নথিপত্র শুক্রবার রাত ৮টার মধ্যে হাতে পেয়ে গিয়েছে অপরাধদমন শাখা এবং তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’’ তাঁর আরও সংযোজন, ‘‘জওহরলাল নেহরুর সঙ্গে অম্বেডকরের অনেক মতপার্থক্য ছিল। সেই কারণেই নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। এই নিয়ে বুধবার থেকেই অমিত শাহের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। বৃহস্পতিবার সেই বিক্ষোভ সংঘর্ষের আকার নেয়, যার জল গড়ায় থানাপুলিশ পর্যন্ত। সংসদে সে দিন ঠিক কী কী ঘটেছিল, তা জানার জন্য সংসদে গিয়ে তদন্ত প্রয়োজন। তাই দিল্লি পুলিশের তরফে সংসদ কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমতি চাওয়া হবে। জানা গিয়েছে , সংসদে গিয়েই ঘটনাস্থল পরিদর্শন করবেন পুলিশকর্তারা।

Post Views: 87

Continue Reading

Previous: ফের মুখ পুড়ল শুভেন্দু অধিকারীর
Next: বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে প্রেমিকাকে নিয়ে পালাল প্রেমিক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.