Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হিন্দু ভাবাবেগে আঘাত, ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের

হিন্দু ভাবাবেগে আঘাত, ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের

Online Desk জানুয়ারি 20, 2026
rinku.jpg

ওঙ্কার ডেস্কঃ রিঙ্কু সিং। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য বিতর্কের কেন্দ্রে। হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগে ভারতীয় ক্রিকেটার ও কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। উত্তরপ্রদেশের আলিগড় থানায় এই অভিযোগ করেছে করণী সেনা নামে এক হিন্দুত্ববাদী সংগঠন।
জানা গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। ভিডিওটি রিঙ্কু সিং নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। ভিডিওতে দেখা যায়, একের পর এক ছক্কা মারছেন রিঙ্কু। তার উপর ভেসে ওঠে লেখা – ‘তোমাকে কে ক্রিকেটার বানিয়েছে?’ পরের দৃশ্যে দেখা যায়, কালো চশমা পরে গাড়ি চালাচ্ছেন হনুমান। তাঁর পাশে বসে রয়েছেন শিব, গণেশ ও বিষ্ণু।
করণী সেনার আলিগড় জেলা সভাপতি অভিযোগ করেন, হিন্দু দেবদেবীদের এ ভাবে উপস্থাপন করা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। পাশাপাশি সংগঠনের দাবি, দেবদেবীদের এই ধরনের AI-নির্ভর ভিডিও বানানো অনতিপ্রেত। সেই অভিযোগের ভিত্তিতেই আলিগড় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। যদিও বিতর্ক শুরু হতেই ওই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুছে দেন রিঙ্কু।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের জার্সিতে মাঠে নামার কথা রিঙ্কু সিংয়ের। কিন্তু এই এফআইআর হওয়ার ফলে বিশ্বকাপের আগে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লেন এই তারকা ব্যাটার।

Post Views: 163

Continue Reading

Previous: দেশ ছাড়ার পর প্রথমবার দিল্লির এক অনুষ্ঠানে ভাষণ দেবেন হাসিনা, দল চায় প্রকাশ্যে আসুন নেত্রী
Next: কর্ণাটকের ডিজিপি কে রামচন্দ্র রাওকে সাসপেন্ড, ভাইরাল ‘অশালীন’ ভিডিও ঘিরে তোলপাড়

সম্পর্কিত গল্প

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.