Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশ ছাড়ার পর প্রথমবার দিল্লির এক অনুষ্ঠানে ভাষণ দেবেন হাসিনা, দল চায় প্রকাশ্যে আসুন নেত্রী

দেশ ছাড়ার পর প্রথমবার দিল্লির এক অনুষ্ঠানে ভাষণ দেবেন হাসিনা, দল চায় প্রকাশ্যে আসুন নেত্রী

Online Desk জানুয়ারি 20, 2026
hasina.jpg

ওঙ্কার ডেস্কঃ দেশ ছাড়ার পর থেকে দিল্লিতে আছেন হাসিনা। কিন্তু বিগত দেড় বছরে কখনোই প্রকাশ্যে আসেননি। ভার্চুয়াল মাধ্যমে দেশবাসী এবং আওয়ামী লিগের নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিলেও ক্যামেরার সম্মুখীন হননি। তবে হাসিনার দল আওয়ামী লিগের নেতাকর্মীরা চাইছেন, নেত্রী এবার ক্যামেরার সামনে হাজির হন। আগামী শুক্রবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রথমবার শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দিতে পারেন বলে জানা গিয়েছে।
আওয়ামী লিগের নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতে নেত্রীর ক্যামেরার সম্মুখীন হওয়া জরুরি বলে মনে করা হচ্ছে। তবে দলীয় সূত্রে খবর, হাসিনা এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানাননি এখনও। অনেকেই আশা করছেন আগামী ২৩ জানুয়ারি শুক্রবার, প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে।
সুত্রের খবর, দিল্লির অনুষ্ঠানটির আয়োজক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেসক্লাবস। বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। সেখানে উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা শেখ হাসিনার। আশ্চর্য বিষয়, আমন্ত্রণপত্রে উদ্যোক্তারা হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন। তবে এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার কোনও প্রতিক্রিয়া দেয়নি।
সূত্রের খবর, শুক্রবারের অনুষ্ঠানে হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মহম্মদ এ সিদ্দিক, হাসিনা সরকারের সাবেক তিন মন্ত্রী মহম্মদ আলি আরাফাত, একে আব্দুল মোমেন এবং মহিবুল হাসান চৌধুরীর নওফেল ভাষণ দেবেন। অনুষ্ঠানের অন্যতম বক্তা হিসেবে থাকবেন, বাংলাদেশের অভিনেত্রী এবং সমাজকর্মী রোকেয়া প্রাচী এবং ফ্রান্সের কোট দ্য জুর ইউনিভার্সিটি সাম্মানিক ফেলো এবং বাংলাদেশের জগন্নাথ ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন ডিন অধ্যাপক এস এম মাসুম বিল্লাহ।
আর কিছুদিন বাদেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনে আওয়ামী লিগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না।‌ সেক্ষেত্রে নির্বাচনের প্রাক্কালে দিল্লির অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতির সিদ্ধান্ত ঘিরে কূটনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Post Views: 250

Continue Reading

Previous: মঙ্গলে মিটিং নবান্নে, বাংলার সব জেলাশাসকদের বৈঠকে ডাক মমতার
Next: হিন্দু ভাবাবেগে আঘাত, ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.