Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কর্ণাটকের ডিজিপি কে রামচন্দ্র রাওকে সাসপেন্ড, ভাইরাল ‘অশালীন’ ভিডিও ঘিরে তোলপাড়

কর্ণাটকের ডিজিপি কে রামচন্দ্র রাওকে সাসপেন্ড, ভাইরাল ‘অশালীন’ ভিডিও ঘিরে তোলপাড়

Online Desk জানুয়ারি 20, 2026
police.jpg

ওঙ্কার ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় একাধিক আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর কর্ণাটকের সিভিল রাইটস এনফোর্সমেন্ট বিভাগের ডিরেক্টর জেনারেল অব পুলিশ কে রামচন্দ্র রাওকে সাসপেন্ড করল কর্ণাটক সরকার। সোমবার ভাইরাল হওয়া ওই ভিডিওগুলিতে তাঁকে একাধিক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, যাচাই না হওয়া ওই ভিডিওগুলি সম্ভবত রাওয়ের অফিসের মধ্যেই তোলা। পাশাপাশি কিছু অশালীন অডিও ক্লিপও সামনে এসেছে, যেখানে তাঁর কণ্ঠস্বর শোনা যাচ্ছে বলে অভিযোগ। সাসপেনশন অর্ডারে বলা হয়েছে, একজন সরকারি আধিকারিকের মর্যাদার পরিপন্থী এই সব ভিডিও। এতে সরকার চরমভাবে বিব্রত হয়েছে।
সরকারি নির্দেশে জানানো হয়েছে, রাওয়ের আচরণ সার্ভিস রুলস লঙ্ঘন করেছে। সেই কারণেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে। সাসপেনশন চলাকালীন রাজ্য সরকারের লিখিত অনুমতি ছাড়া তিনি কোনও পরিস্থিতিতেই সদর দফতর ছাড়তে পারবেন না তিনি।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কে রামচন্দ্র রাও। তাঁর দাবি, ভিডিওগুলি সম্পূর্ণ ভুয়ো ও সাজানো। তিনি বলেন, “আমি স্তম্ভিত। সবটাই মিথ্যে এবং বানানো। এই ভিডিওগুলোর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। কে বা কখন এটা করেছে, কিছুই জানি না। এই যুগে যে কোনও কিছু ঘটতে পারে।”
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “সকালে বিষয়টি জানতে পেরেছি। আমরা শৃঙ্খলামূলক পদক্ষেপ করব। অফিসার যত সিনিয়রই হোন না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নন।”
এদিকে বিজেপির সিনিয়র বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী এস সুরেশ কুমার ঘটনাটিকে “লজ্জাজনক” ও “ক্ষমার অযোগ্য অপরাধ” বলে মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, অতীতেও বিতর্কে জড়িয়েছেন কে রামচন্দ্র রাও। গত বছর তাঁর সৎ কন্যা ও অভিনেত্রী রন্যা রাও সোনা পাচারের অভিযোগে গ্রেফতার হলে অভিযোগ ওঠে, তিনি নাকি সরকারি প্রোটোকল ও পুলিশ এসকর্ট ব্যবহার করে তাঁকে কাস্টমস ও পুলিশি নজরদারি এড়াতে সাহায্য করেছিলেন।

Post Views: 130

Continue Reading

Previous: হিন্দু ভাবাবেগে আঘাত, ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের
Next: গ্রিনল্যান্ডের উপর কি হামলা চালাবে ট্রাম্প বাহিনী; বাড়তি সেনা মোতায়েনে বাড়ছে উদ্বেগ

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.