Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পাথরপ্রতিমায় বাজি কারখানা চালাতে পঞ্চায়েতের দেওয়া ট্রেড লাইসেন্স নিয়েছিল বণিক পরিবার!

পাথরপ্রতিমায় বাজি কারখানা চালাতে পঞ্চায়েতের দেওয়া ট্রেড লাইসেন্স নিয়েছিল বণিক পরিবার!

Online Desk এপ্রিল 2, 2025
20250402_090043.jpg

ওঙ্কার ডেস্ক: বাজি কারখানায় বিস্ফোরণের জেরে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার তৃতীয় ঘেরি অঞ্চলে একই পরিবারের আট জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এবার উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য। জানা গিয়েছে বাজি কারখানা চালাতে পঞ্চায়েতের তরফে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছিল। ফলে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

জানা গিয়েছে পঞ্চায়েত থেকে ইস্যু করা সাধারণ ট্রেড লাইসেন্স ছিল বণিক পরিবারের। সেটি দিয়েই তাঁরা বাজি তৈরির ব্যবসা চালাচ্ছিলেন। যদিও স্থানীয়দের অভিযোগ, বণিক পরিবারের সঙ্গে প্রভাবশালীদের যোগ রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টর তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ দিন ধরে বণিক পরিবার বাজির ব্যবসা করছে। লাইসেন্সের জন্য জেলা শাসককের দফতরে একাধিক বার আবেদন করেছিলেন পরিবারের সদস্য চন্দ্রকান্ত বণিক। কিন্তু লাইসেন্স পাননি চন্দ্রকান্ত। পরে পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স ইস্যু করে বাজি তৈরি ও মজুতের ব্যবসা করতেন তাঁরা।

প্রসঙ্গত বেআইনি ভাবে বাজি রাখার অভিযোগে বছর তিনেক আগে এক বার গ্রেফতার হয়েছিলেন চন্দ্রকান্ত। সেই সময় উদ্ধার করা হয়েছিল ৬৮.৫ কেজি বাজি। কিন্তু তার পরেও স্থানীয় প্রশাসনের কেন ঘুম ভাঙেনি তা নিয়েই প্রশ্ন উঠছে।

এই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্য দিকে মঙ্গলবার বিকেলে তিন সদস্যের ফরেন্সিক দল যায় ঘটনাস্থলে। সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা।

Post Views: 94

Continue Reading

Previous: বহু গুরুদায়িত্ব সামলেছেন, এবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হলেন নিধি তিওয়ারি
Next: ইউনুসের নিন্দায় সরব বিজেপি ও কংগ্রেস

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.