Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হায়দরাবাদে চারমিনারের কাছে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ১৭ জনের

হায়দরাবাদে চারমিনারের কাছে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ১৭ জনের

Online Desk মে 18, 2025
guljar-house.jpg

ওঙ্কার ডেস্ক : হায়দরাবাদে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের করালগ্রাসে পড়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। রবিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে।

রবিবার প্রধানমন্ত্রীর অফিসের তরফে এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘তেলেঙ্গানার হায়দরাবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়কে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।’

এই ঘটনায় শোকপ্রপকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি। গুলজার হাউসে আটকে পড়াদের দ্রুত উদ্ধারের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। দমকল বিভাগের এক আধিকারিক বলেন, সকাল সাড়ে ৬ টার দিকে একটি ফোন পান ঘটনার বিষয়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন দমকল বাহিনীর কর্মীরা। বেশ কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক সরকারি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আহতদের অবিলম্বে হাসপাতালে ভর্তি করে এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।

Post Views: 183

Continue Reading

Previous: অপারেশন সিঁদুর নিয়ে বার্তা দিতে দেশে দেশে ঘুরবেন ৫৯ জনের সাত প্রতিনিধিদল, রয়েছেন বাংলার দু’জন
Next: ক্যানালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার, বাঁচাতে গিয়ে প্রাণ গেল এক পুলিশকর্মীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.