Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • দুর্গাপুরে গড়ি দুর্ঘটনায় আহত সাদার্ন কর্তারা

দুর্গাপুরে গড়ি দুর্ঘটনায় আহত সাদার্ন কর্তারা

Online Desk আগস্ট 30, 2023
WhatsApp-Image-2023-08-30-at-18.17.47.jpeg

স্পোর্টস ডেস্ক :দুর্গাপুরে কলকাতা লিগের ম্যাচ করিয়ে চমক দেন আইএফএ কর্তারা। কিন্তু প্রথম ম্যাচেই বিপত্তি।বুধবার কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনের সার্দার্ন সমিতি ও পাঠচক্রের ম্যাচ উপলক্ষে দুর্গাপুর যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হন আই..এফ.এ -এর সহ-সভাপতি তথা সার্দার্ন সমিতি কর্তা সৌরভ পাল, দলের কোচ রঞ্জন ভট্টাচার্য ও সার্দার্ন সমিতির সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট ডঃ প্রণব মুখার্জি, তাঁদের বর্ধমানের বেঙ্গল ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর সৌরভ পাল ও রঞ্জন ভট্টাচার্য আপাতত সুস্থ আছেন। ডঃ প্রণব মুখার্জি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আই..এফ.এ সচিব অনির্বাণ দত্ত হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের চিকিৎসার সংক্রান্ত বিষয় খোঁজখবর নেন, সঙ্গে ছিলেন আই..এফ.এ -এর প্রাক্তন সহসচিব পঞ্চানন দত্ত ও অনুশীলনী ক্লাবের কর্তা দিলীপ আচার্য। জানা যাচ্ছে, গাড়ির চালকের পাশের সিটেই বসেছিলেন সাদার্ন সমিতির সহ-সভাপতি প্রণব এবং পিছনের দিকে বসেছিলেন সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল এবং কোচ রঞ্জন ভট্টাচার্য। দুর্ঘটনার পর সংজ্ঞা হারান ক্লাবের প্রণব। গাড়ি থেকে কোনও রকমে বের করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় বর্ধমানের হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রণব’কে। বর্তমানে চিকিৎসকদের নজরে রয়েছেন তিনি। জানা গিয়েছে, প্রণবের মাথায় চোট লেগেছে। সেই কারণে সংজ্ঞা হারান তিনি। চোট পেয়েছেন সৌরভ পাল এবং রঞ্জন ভট্টাচার্যও। তবে আপাতত বিপদে নেই তাঁরা।

Post Views: 71

Continue Reading

Previous: মমতার মন্তব্যের প্রতিবাদে আন্দোলনের ডাক মতুয়া ও রাজবংশীদের
Next: নুঙ্গির বাজি শিল্পে সিঁদুরে মেঘ

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.