Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • প্রয়াত প্রাক্তন ফুটবলার মোহন সিং, শোকের ছায়া ক্রীড়া মহলে

প্রয়াত প্রাক্তন ফুটবলার মোহন সিং, শোকের ছায়া ক্রীড়া মহলে

Online Desk মে 8, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: চলে গেলেন ফুটবলার মোহন সিং। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি বে-সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মোহন সিং এর জন্ম পাঞ্জাবে, ১৯৬৭ সাল থেকে এরিয়ান ক্লাব থেকে মাঠে ফুটবল খেলা শুরু করেন। কেবল মাত্র ফুটবল খেলা নয়, ক্রিকেট খেলাতেও ছিলেন বেশ পারদর্শী। ১৯৭২ সালে যোগ দান করেন লাল-হলুদ ইষ্ট বেঙ্গলে। এরপর সেই দলের হয়ে আটটা ট্রফি জেতেন তিনি। পরে মহামেডানে খেলে ফেরেন বিএনআরে। জাতীয় দলেও খেলেছেন তিনি। মোহন সিং ১৯৭২ সালে সন্তোষ ট্রফিতে বাংলার প্রতিনিধিত্ব করেন। জোড়া গোল করে বাংলাকে শিরোপা জেতাতে সাহায্য করেন।
ক্রিকেট খেলেছেন সুনীল গাভাসকর, একনাথ সোলকার, সুরিন্দর অমরনাথ, মহিন্দর অমরনাথদের সঙ্গে ভারতীয় স্কুলে টিমেও ছিলেন তিনি। ডাক পেয়েছিলেন টেস্ট দলেও। শেষ পর্যন্ত ফুটবলেই মন দেন মোহন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়ামহল। ওনার মৃত্যুতে, এআইএফএফ সভাপতি শ্রী কল্যাণ চৌবে বলেছেন, “মোহন সিং একজন প্রতিভাবান মিডফিল্ডার ছিলেন। তিনি দক্ষতার সঙ্গে ভারতীয় ফুটবলের সেবা করেছেন। জাতীয় দল এবং দেশের বিখ্যাত ক্লাবগুলোর হয়ে তাঁর পারফরম্যান্স ফুটবলের প্রতি তাঁর আবেগ এবং নিষ্ঠার প্রতিফলন ঘটিয়েছে। ভারতীয় ফুটবল পরিবারের পক্ষ থেকে আমি তাঁর পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”

Post Views: 96

Continue Reading

Previous: প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হারে শীর্ষে কালিম্পং
Next: মাধ্যমিকে প্রথম উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র, প্রথম দশে আর কারা? দেখে নিন সম্পূর্ণ তালিকা

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.