Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হারে শীর্ষে কালিম্পং

Online Desk মে 8, 2026
mp-student.jpg

ওঙ্কার ডেস্ক: প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ বছর জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছিল ৯লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন পড়ুয়া। পরীক্ষার প্রায় তিন মাসের মাথায় ফল ঘোষণা করা হল। পর্ষদ সূত্রে খবর, এ বছর পাশের হার ৮৬.৮৩ শতাংশ। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে উত্তরবঙ্গের কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। আর মহানগর কলকাতার অবস্থান তৃতীয়। পর্ষদের তরফে জানানো হয়েছে, এ বছর প্রথম দশে জায়গা করে নিয়েছে ১৩১ জন।

পর্ষদের ওয়েবসাইটে শুক্রবার ১০টা ১৫ মিনিট থেকে ফলাফল দেখতে পাচ্ছে পরীক্ষার্থীরা। স্কুলগুলিকে মার্কশিট বিতরণ শুরু হয়েছে সকাল ১০টা থেকে। ক্যাম্প অফিস থেকে মার্কশিট সংগ্রহ করতে হবে স্কুলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। পরীক্ষার ফল দেখতে পরীক্ষার্থীদের মধ্যশিক্ষা পর্ষদের সরকারি ওয়েবসাইট www.wbbsedata.com- যেতে হবে। সেখানে রেজাল্ট লেখা ট্যাবে ক্লিক করলে নতুন পেজ খুলবে। এর পর রোল নম্বর, জন্ম তারিখ-সহ অন্যান্য তথ্য দেওয়ার পর রেজাল্ট জানা যাবে।

এ বছর যে ১৩১ জন প্রথম দশে রয়েছেন তাঁরা ১৯ জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়া। মেধা তালিকায় উত্তর দিনাজপুর থেকে ১৪ জন, বীরভূম থেকে ৬ জন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ১১ জন, বাঁকুড়া থেকে ১৪ জন, নদীয়া থেকে ৩ জন, হুগলী থেকে ৯, কোচবিহার থেকে ৭, পুরুলিয়া থেকে ৯, মালদা থেকে ৫, মুর্শিদাবাদ থেকে ৩, পশ্চিম বর্ধমান থেকে ১ এবং জলপাইগুড়ি থেকে ১ জন। প্রথম দশে জায়গা পাওয়াদ্র মধ্যে ১০৩ জন ছাত্র ও ২৮ জন ছাত্রী।

Post Views: 91

Continue Reading

Previous: সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দফতরের, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি
Next: প্রয়াত প্রাক্তন ফুটবলার মোহন সিং, শোকের ছায়া ক্রীড়া মহলে

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.