Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অস্ট্রিয়াকে হারালেও এমবাপের চোট নিয়ে চিন্তায় ফ্রান্স

অস্ট্রিয়াকে হারালেও এমবাপের চোট নিয়ে চিন্তায় ফ্রান্স

Online Desk জুন 18, 2024
thumb_16980-1.jpg

স্পোর্টস ডেস্ক :জয় দিয়ে ইউরো কাপ শুরু করল ফ্রান্স। সোমবার রাতে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারাল বিশ্বকাপের রানার্সরা। ম্যাক্সিমিলিয়ান ওবারের আত্মঘাতী গোলে জিতল লে ব্লুজরা।‌ তবে এই ফ্রান্স সেই ফ্রান্স নয়। এই এমবাপে সেই এমবাপেও নয়। যা কাতার বিশ্বকাপে দেখা গিয়েছিল। ফেভারিট হিসেবে জার্মানিতে এসেছে ফ্রান্স। কিন্তু দিদিয়ের দেশঁর দলের খেলা দেখে মন ভরল না। বরং আরও সমস্যায় পরে গেল ফ্রান্স। রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন এমবাপে। তাঁর নাকে চোট লেগেছে। তারওপর রেফারির অনুমতি না নিয়ে মাঠে প্রবেশ করে অহেতুক হলুদ কার্ডও দেখেন ফ্রান্সের অধিনায়ক।ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইতে খেলা বেশ জমে ওঠে। ঠিক ৯ মিনিটের মাথায়, কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) একটুর জন্য গোল মিস করেন। নাহলে ফ্রান্স (France)তখনই এগিয়ে যেতে পারত। তবে তার কিছুক্ষণ পর, অস্ট্রিয়াও (Austria) একটি সুযোগ নষ্ট করে।

কিন্তু অস্ট্রিয়ার ফ্লোরিয়ান গ্লিরিস্টকের (Florian Grillitsch) কথা বলতেই হয়। বারবার তিনি চাপ বাড়াতে থাকেন ফরাসি ডিফেন্সের ওপর। অন্যদিকে, ফ্রান্সও ছাড়বার পাত্র নয়। এমবাপে, গ্রিজম্যান (Antoine Griezmann) এবং ডেম্বেলে (Ousmane Dembele) ক্রমাগত চাপ বাড়াতে থাকেন অস্ট্রিয়ার ওপর।ম্যাচের ঠিক ৩৮ মিনিটে, অস্ট্রিয়ান ফুটবলার ম্যাক্সিমিলিয়ান উবেরের (Maximilian Wober) আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। তারপরেও অবশ্য এমবাপেও একটি সুযোগ পান, কিন্তু গোল করতে পারেননি। শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়ে (Euro France Vs Austria Teams)।

দ্বিতীয়ার্ধের খেলাও বেশ গতির সঙ্গেই শুরু করে ফ্রান্স (France Vs Austria Euro 2024 Live Streaming)। ম্যাচের ৫৪ মিনিটে, কার্যত একক দক্ষতায় মাঝমাঠ থেকে বল নিয়ে উঠে অস্ট্রিয়ার টপ বক্স অবধি পৌঁছে যান এমবাপে। কিন্তু তাঁর জোরালো ডান পায়ের শট একটুর জন্য বাইরে চলে যায়।

অস্ট্রিয়ার অধিনায়ক স্যাবিটযার (Sabitzer) যথেষ্ট ওয়ার্কলোড নিয়ে খেলেন। সেইসঙ্গে, ফ্রান্সের হার্নান্দেজ (Hernendez) একাধিকবার আক্রমণ তুলে আনেন অস্ট্রিয়ার টপ বক্সে। পাল্টা হিসেবে অস্ট্রিয়ার বাউমগার্টনারও (Baumgartner) ভালো ফুটবল উপহার দেন। ম্যাচের ৬৬ মিনিটে, গ্রিজম্যান সহজ সুযোগ নষ্ট না করলে ফ্রান্স ব্যবধান আরও বাড়াতে পারত।

Post Views: 95

Continue Reading

Previous: ইউরোতে স্লোভাকিয়ার কাছে অপ্রত্যাশিত হার বেলজিয়ামের
Next: মানস ঘোষকে প্রার্থী বিজেপি, ক্ষোভে পদত্যাগ বাসুদেবের!

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.