Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দুই অন্ধ ছেলেকে নিয়ে বৃদ্ধা মায়ের দিনযাপন

দুই অন্ধ ছেলেকে নিয়ে বৃদ্ধা মায়ের দিনযাপন

Online Desk জুন 5, 2025
GANGASAGAR-BLIND.png

নিজস্ব প্রতিনিধি , গঙ্গাসাগর : দুই অন্ধ ছেলেকে নিয়ে জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছেন এক বৃদ্ধ মা। ৮০ ঊর্ধ্ব ওই বৃদ্ধার চলাফেলার একমাত্র ভরসা লাঠি। লাঠির উপর ভরসা করেই তার চলাফেরা, তা সত্বেও অন্ধ দুই ছেলেকে বুকে আগলে রেখে জীবন যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বৃদ্ধা রোহিনি পাখিরা।
গঙ্গাসাগরের খান সাহেব আবাদ এলাকায় এক চিলতে কুঁড়েঘরে দুই অন্ধ ছেলেকে নিয়ে বসবাস রোহিনি পাখিরার। বয়সের ভারে চলাফেরা কার্যত বন্ধ হতে বসেছে কিন্তু দুই অন্ধ ছেলের মুখ চেয়ে দিন গুজরান করছেন রোহিনী। দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করাও অসম্ভব হয়ে উঠেছে। সরকারি সাহায্যের উপরে ভরসা। এক ছেলে ও রোহিনীদেবীর প্রতিবন্ধী ভাতাই ভরসা তাদের।
সাধারণ মানুষও বেশ কিছু সময় আর্থিক সাহায্য করে রোহিনি পাখিরাকে সেই আর্থিক সাহায্যের উপরেই ভর করে চলে সংসার। রোহিণীদেবীর এক ছেলের প্রতিবন্ধী কার্ড হলেও অন্য একটি ছেলের আধার কার্ড এখনো হয়নি। আধার কার্ড না হওয়ার কারণে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ওই ছেলেটি। এখন দুই অন্ধ ছেলেকে নিয়েই জীবন যাপন রোহিণী পাখিরার।
এ বিষয়ে রোহিনী পাখিরা জানান, দুই অন্ধ ছেলেকে নিয়ে কোন রকমে চলে সংসার। সরকার যদি আমাদের দিকে মুখ তুলে তাকায় তাহলে আমরা আগামী দিনে বেঁচে থাকতে পারবো না হলে সবকিছুই শেষ হয়ে যাবে। আমার দুই অন্ধ ছেলের ভরসায় আমি আমার বয়স হয়েছে সরকার আমার এই ছেলে দুটির কোন ব্যবস্থা করে দিক।
যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে বিষয়টি আমাদের নজরে এসেছে খুব শীঘ্রই সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ-সুবিধা যাতে ওই পরিবার পায় সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হতদরিদ্র পরিবার চাতক পাখির মতন সেই সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছে।

Post Views: 180

Continue Reading

Previous: ১০ই জুনের পরেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর
Next: বিরোধীদের বিশেষ অধিবেশনের দাবিকে গুরুত্ব না দিয়েই বাদল অধিবেশনের ঘোষনা কেন্দ্রের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.