Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • গাজা থেকে হাজার হাজার সেনা সরাচ্ছে ইজরায়েল

গাজা থেকে হাজার হাজার সেনা সরাচ্ছে ইজরায়েল

Online Desk জানুয়ারি 2, 2024
AP23301656692721.jpg

মধুপর্ণা সাহাঃ থামছে না যুদ্ধ।তিন মাস পূর্ণ হতে চলেছে হামাস বনাম ইজরায়েল যুদ্ধের।ইতিমধ্যে গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে ইজরায়েলি ফৌজ। কিন্তু এবার রণক্ষেত্র থেকেই হাজার হাজার সেনা সরিয়ে নিতে চলেছে ইহুদি দেশটি। যেখানে প্রায় প্রতিদিনই লড়াই না থামানোর হুঙ্কার দিচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? উঠছে সেই প্রশ্ন। রয়টার্স সূত্রে খবর, হামাসের বিরুদ্ধে অভিযান আরও জোরাল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজা থেকে সেনাবাহিনীর ৫টি ব্রিগেড অথবা কয়েক হাজার সেনা সরিয়ে নেওয়া হবে। তাদের মধ্যে কয়েকজনকে বিশ্রাম দেওয়া হবে।কয়েকজনকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে। সংরক্ষিতদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। ফলে গাজায় সংঘর্ষের তীব্রতা কমলেও যুদ্ধ দীর্ঘ মেয়াদি হবে। তবে সেনা সরালেও যে লড়াই থামছে না তা আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে। বিশ্লেষকদের মতে, গাজা থেকে ফৌজের একাংশকে সরিয়ে লেবানন সীমান্তে পাঠানো হবে। লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লার গতিবিধি নজরে রেখেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে বেনজির হামলা চালায় প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রাণ হারান অন্তত দেড় হাজার মানুষ। জঙ্গিদের হাতে পণবন্দি হন ২৫০ জন। এর পর অপারেশন ‘আয়রন সোর্ড’ শুরু করে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস বা ইজরায়েলের সেনা। গত দুমাসে বোমার আঘাতে মৃত্যুপুরীতে পরিণত হয়ে গিয়েছে গাজা। এখনও পর্যন্ত প্রায় ২২ হাজার প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে।রবিবার রাতে মধ্য গাজার দেইর আল বালাহ শহরে বিমান হামলা চালায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী । ওই অপারেশনে নিহত হয়েছে হামাসের কমান্ডো বাহিনী ‘নুখবা ফোর্স’-এর কমান্ডার আদেল মাসামাহ। ৭ অক্টোবরের হামলার নেতৃত্বে ছিল এই জেহাদি। এর আগেও হামাসের একাধিক শীর্ষনেতাকে খতম করেছে ইজরায়েল।

Post Views: 76

Continue Reading

Previous: বেড আটকে রেখেছে কাকু, নালিশ হাইকোর্টে
Next: পথে নামলেন রেশন ডিলাররা

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.