Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • জার্মানির ফ্রাঙ্কফুটে জমজমাট বাড়ির পুজো

জার্মানির ফ্রাঙ্কফুটে জমজমাট বাড়ির পুজো

Online Desk অক্টোবর 22, 2023
WhatsApp-Image-2023-10-22-at-11.23.33-AM.jpeg

নিজস্ব প্রতিনিধি: জার্মানির ফ্রাঙ্কফ্রুটের রোজবাগে চক্রবর্তী বাড়িতে দুর্গাপুজো হয় জমজমাট।রোজবাগে আর পাঁচজন বাঙালির সঙ্গে মিশে বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজো করতেন চক্রবর্তী পরিবারের সদস্যরাও। তারপর একসময় ঠিক করেন নিজেরাই পুজো করবেন। বারোয়ারি পুজোয় আনন্দ হয় খুবই, কিন্তু বাড়ির পুজোর অনুভূতিটাই আলাদা। সেখানে শারদোৎসব না হলে মানায়।
তাই কলকাতার যাদবপুরের মেয়ে শতাব্দী চক্রবর্তী বিবাহসূত্রে ফ্র‍্যাঙ্কফুট গিয়ে ঠিক করেন নিজের বাড়িতেই দুর্গাপুজো করবেন। কলকাতা থেকেই মায়ের মূর্তি ও পুজোর সাজসজ্জা নিয়ে যান শতাব্দীর মা। পেশায় বিজ্ঞানী হলেও শতাব্দীর দুর্গাপুজোয় উপাচারে দিকে সবসময় নজর থাকে। ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নবপত্রিকা স্নান। সব কিছু হয় নিয়ম-নিষ্ঠার সঙ্গে। সপ্তমী থেকে দশমী এখানে ভোগ খাওয়ানো হয়। দশমীতে মাংস।
বাংলার প্রথা মেনেই নবমীতে কুমারী পুজো হয় চক্রবর্তী বাড়িতে। শতাব্দীর ছোট্ট চার বছরের মেয়ে ঋষিকা এবারে কুমারী। নিজের মেয়েকেই কুমারী রুপে পুজো করেন ঋষিকার বাবা সপ্তর্ষি চক্রবর্তী।
শতাব্দী জানান, প্রতিমা যে আকারে খুব বড় হয় এমন নয়। প্রতিমা কতটা জাগ্রত হবেন তা তাঁর উচ্চতার উপরে নির্ভর করে না। একসময় জার্মানি থেকে বাংলায় যেত রাংতা বা ডাকের সাজ। আর এখন বাংলা থেকে জার্মানিতে যাচ্ছে শোলার কাজ। পুজোর পাঁচদিন আনন্দের স্বাদ চেটেপুটে নেয় চক্রবর্তী পরিবার। গতবারের পুজোয় সাড়ে তিনশো লোক এসেছিলেন, এবার দশমী পর্যন্ত পাঁচশো ছাড়িয়ে যাবে বলে তাঁরা মনে করছেন। পুজোর চারদিন লুচি থেকে ভাত, পাঁঠার মাংস সব থাকে।

Post Views: 352

Continue Reading

Previous: দিশারী ক্লাবের থিম “মাটির টানে মায়ের কাছে”
Next: সপ্তমীতে হার হতাশ কুয়াদ্রাত

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.