Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • চোটের কারণে অনুশীলন ম্যাচে খেললেন না গিল

চোটের কারণে অনুশীলন ম্যাচে খেললেন না গিল

Online Desk আগস্ট 7, 2026
Cricket.jpg

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় আঘাত পাওয়ায় শ্রীলঙ্কা একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মাঠে নামেননি না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমন গিল। ১৫ অগস্ট থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে। গিলের অনুপস্থিতিতে কেএল রাহুল দলের নেতৃত্ব দেবেন এবং তিনিই টসের জন্য মাঠে নেমেছিলেন। শ্রীলঙ্কা একাদশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘‘বৃহস্পতিবার ভারতের অনুশীলনের সময় অধিনায়ক শুভমন গিলের ডান হাতের অনামিকায় আঘাত লাগে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি এসএলসি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে খেলবেন না। বিসিসিআই-এর মেডিকেল টিম তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছে। গিলের অনুপস্থিতিতে কেএল রাহুল দলের নেতৃত্ব দেবেন।’’

চার দিনের পরিবর্তে তিন দিনে নামিয়ে আনা এই প্রস্তুতি ম্যাচটি ১৫ অগস্ট গলে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতের জন্য প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ সুযোগ। জুন মাসে শেষবার টেস্ট ক্রিকেট খেলা ভারতের জন্য এই ম্যাচটি শ্রীলঙ্কার পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার। মূলত স্পিন-সহায়ক পিচে খেলে নেওয়ার একটি জরুরি সুযোগ করে দিচ্ছে।

এই ম্যাচটির মাধ্যমেই ফিল্ডিং কোচ হিসেবে শুভদীপ ঘোষের দায়িত্ব পালন শুরু হচ্ছে; এর আগে বিসিসিআই তাঁর পূর্বসূরি টি দিলীপ এবং সহকারী কোচ রায়ান টেনের চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে, বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন ছোটখাটো চোট থেকে সেরে ওঠার পথে থাকলেও, হাঁটুর চোটের কারণে দলে নেই প্রধান ফাস্ট বোলার যশপ্রীত বুমরাহ।

বুমরাহর অনুপস্থিতিতে জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। পাশাপাশি, শ্রীলঙ্কার দলে থাকা একাধিক বাঁহাতি ব্যাটারের মোকাবিলা করার জন্য অফ-স্পিন অলরাউন্ডার সারাংশ জৈনকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থাকা ভারতের জন্য ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো করতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে ভালো পারফরম্যান্স করা অত্যন্ত জরুরি। এদিন চাপে পড়ে যায় ভারতের বোলিং দিনের শেষে শ্রীলঙ্কার রান ৮ উইকেটে ৩৬৩।

Continue Reading

Previous: ‘বিজেপি ও আরএসএস-এর মধ্যে সমন্বয়ের অভাব ! মোহন ভাগবতের প্রসঙ্গ তুলে জানালেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Next: ভবানীপুরের কাছেও হেরে সুপার সিক্স কঠিন বাগানের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.