Skip to content
আগস্ট 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভবানীপুরের কাছেও হেরে সুপার সিক্স কঠিন বাগানের

ভবানীপুরের কাছেও হেরে সুপার সিক্স কঠিন বাগানের

Online Desk আগস্ট 7, 2026
B-M.jpg

স্পোর্টস রিপোর্টার : ক্যালকাটা কাস্টমসের পরে ভবানীপুরের বিরুদ্ধেও হার মোহনবাগানের। এদিন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুর ক্লাব ভবানীপুরের কাছে ২-১ গোলে হার হজম করতে হল টিম বাগানকে। ম্যাচের শুরুতেই ১২ মিনিটে জিতেন মুর্মুর দূরপাল্লার শট বাঁচান মোহনবাগান গোলকিপার দীপ্রভাত ঘোষ। ১৯ মিনিটেই অফসাইডের কারণে গোল বাতিল হয় মোহনবাগানের। ২৭ মিনিটে সুহেল ভাটকে বক্সের ভিতরে আটকে দেন ভবানীপুরের এক ডিফেন্ডার। ৩৫ মিনিটে কিয়ান নাসিরির জোরালো শট পোস্টে লেগে প্রতিহত। প্রথমার্ধের শেষে চাপে ছিল মোহনবাগান।

বিরতির পরে ৭০ মিনিটে ভবানীপুরের একটি বিপজ্জনক ফ্রিকিক ঠেকিয়ে দেন বাগান গোলরক্ষক। ৭৬ মিনিটে গোলের একেবারে সামনে পৌঁছে গিয়েছিল ভবানীপুর। গোলরক্ষক দীপ্রভাত বল ফিস্ট করতে এগিয়ে এলেও পুরোপুরি সফল হননি। শেষ পর্যন্ত কোনও রকমে বিপদ সামাল দেন মোহনবাগানের ডিফেন্ডাররা। ভবানীপুরের জন্য ডেডলক ভাঙে ৮০ মিনিটে। ৮৬ মিনিটে রক্ষণভাগের মনঃসংযোগের অভাবের সুযোগ নিয়ে সমতা ফেরান বিভান জ্যোতি লস্কর। দু’মিনিট পরেই দূরপাল্লার দুরন্ত শটে মোহনবাগানের জালে বল জড়িয়ে দেন রবি হাঁসদা। শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হয় বাগানকে। সুপার সিক্সে যাওয়া খুব চাপের হয়ে গেলো তাঁদের।পাঁচ ম্যাচে তিন ম্যাচে জয়, একটিতে ড্র ও একটিতে হেরে কোচ বাস্তব রায়ের ছেলেরা তৃতীয় স্থানে থাকলেও সেভাবে ছন্দে পাওয়া যায়নি তাঁদের। তার উপর সিনিয়র দলের তারকা খেলিয়েও কাস্টমসের কাছে হারতে হয়েছিল।

Post Views: 35

Continue Reading

Previous: চোটের কারণে অনুশীলন ম্যাচে খেললেন না গিল

সম্পর্কিত গল্প

Cricket.jpg

চোটের কারণে অনুশীলন ম্যাচে খেললেন না গিল

Online Desk আগস্ট 7, 2026
Dipke.jpg

‘বিজেপি ও আরএসএস-এর মধ্যে সমন্বয়ের অভাব ! মোহন ভাগবতের প্রসঙ্গ তুলে জানালেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

Online Desk আগস্ট 7, 2026
HANDCUFF.png

৪০ লক্ষ টাকার মাদক বিক্রি; মালদা থেকে আটক দুই

Online Desk আগস্ট 7, 2026

You may have missed

B-M.jpg

ভবানীপুরের কাছেও হেরে সুপার সিক্স কঠিন বাগানের

Online Desk আগস্ট 7, 2026
Cricket.jpg

চোটের কারণে অনুশীলন ম্যাচে খেললেন না গিল

Online Desk আগস্ট 7, 2026
Dipke.jpg

‘বিজেপি ও আরএসএস-এর মধ্যে সমন্বয়ের অভাব ! মোহন ভাগবতের প্রসঙ্গ তুলে জানালেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

Online Desk আগস্ট 7, 2026
Vijoy.jpg

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন

Online Desk আগস্ট 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.