Skip to content
আগস্ট 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জমি প্রতারণা মামলায় ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের

জমি প্রতারণা মামলায় ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের

Online Desk আগস্ট 8, 2026
sumit-roy.jpg

ওঙ্কার ডেস্ক: আদালত থেকে আগেই রক্ষাকবচ পেয়েছিলেন। এবার তদন্তকারীদের তলবের প্রেক্ষিতে হাজিরা দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। শনিবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ ভবানী ভবনে পৌঁছন তিনি। শালবনির জমি প্রতারণা মামলায় শুক্রবার রাতে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। সিআইডির সেই নোটিসের প্রেক্ষিতে শনিবার হাজিরা দেন তিনি।

সিআইডি সূত্রে খবর, শুক্রবার রাতে তদন্তকারীরা টালিগঞ্জের মহাবীরতলায় সুমিত রায়ের বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁকে নোটিস দেন তাঁরা। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, বর্তমানে ধৃত সুজয় হাজরাকে জেরার পর সুমিত রায়ের নাম উঠে আসে। অভিযোগ, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে। অভিযোগ, শালবনিতে জমি দুর্নীতি মামলার সঙ্গেও জড়িত রয়েছেন সুমিত রায়। সম্প্রতি সুমিতের খোঁজে শালবনি থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছয়। কিন্তু সেখানে তল্লাশি চালানো সত্ত্বেও সুমিতকে পাওয়া যায়নি। পরবর্তীতে পুলিশের তরফে মেদিনীপুর আদালতে হাজির হয়ে সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন অভিষেকের আপ্ত সহায়ক।

উল্লেখ্য, সুমিত রায়ের বিরুদ্ধে আরও দু’টি নতুন মামলা দায়ের হয়েছে। সেই মামলায় রক্ষাকবচ চেয়ে শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত রায়। দ্রুত শুনানির আর্জি জানানো হয় তাঁর তরফে। যদিও বিচারপতি সেই আর্জি খারিজ করে দেন। তালিকা অনুযায়ী শুনানি হবে বলে আদালতের তরফে জানানো হয়।

Post Views: 54

Continue Reading

Previous: ভবানীপুরের কাছেও হেরে সুপার সিক্স কঠিন বাগানের
Next: সপ্তম পে কমিশন গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি নবান্নের, বাড়তে পারে ৫ শতাংশ বেতন

সম্পর্কিত গল্প

Asansole.jpg

আসানসোল পুরনিগমে সাধারণ মানুষের হয়রানি, থমকে জন্ম-মৃত্যু শংসাপত্র ও সমব্যথী অনুদান

Online Desk আগস্ট 8, 2026
garments.jpg

বাংলাদেশের নদী দূষণ উদ্বেগজনক ! দেশের অর্থনীতির কাণ্ডারি পোশাক শিল্পের বিরুদ্ধে তোপ

Online Desk আগস্ট 8, 2026
police.jpg

পরকীয়ায় আপত্তি স্ত্রীর, পথের কাঁটা সরাতে বধূকে জীবন্ত পুড়িয়ে খুন মালদহে

Online Desk আগস্ট 8, 2026

You may have missed

Asansole.jpg

আসানসোল পুরনিগমে সাধারণ মানুষের হয়রানি, থমকে জন্ম-মৃত্যু শংসাপত্র ও সমব্যথী অনুদান

Online Desk আগস্ট 8, 2026
garments.jpg

বাংলাদেশের নদী দূষণ উদ্বেগজনক ! দেশের অর্থনীতির কাণ্ডারি পোশাক শিল্পের বিরুদ্ধে তোপ

Online Desk আগস্ট 8, 2026
police.jpg

পরকীয়ায় আপত্তি স্ত্রীর, পথের কাঁটা সরাতে বধূকে জীবন্ত পুড়িয়ে খুন মালদহে

Online Desk আগস্ট 8, 2026
Rahul-Rijiju.jpg

মহিলা সংরক্ষণ বিতর্কে রাহুলকে কটাক্ষ রিজিজুর, জানালেন ২০২৩ সালের আইন ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত জটিলতার কথা

Online Desk আগস্ট 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.