Skip to content
অক্টোবর 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • জোড়াফুল তুমি কার! কমিশনের বৈঠকে দুই শিবিরই নিজেদের ‘আসল’ জানিয়ে এল, কাদের বেছে নেবে কমিশন?

জোড়াফুল তুমি কার! কমিশনের বৈঠকে দুই শিবিরই নিজেদের ‘আসল’ জানিয়ে এল, কাদের বেছে নেবে কমিশন?

Online Desk সেপ্টেম্বর 12, 2026
New-Project-17.webp

দলের ভাঙ্গনের পর এখন ঘাসফুলের প্রতীক নিয়ে শুরু হয়েছে টানাটানি। জোড়াফুল আসলে কাদের হাতে থাকবে, তা ঠিক করতে আজ, শনিবার দিল্লিতে ঋত শিবির ও কালীঘাট শিবিরকে ডেকেছিল নির্বাচন কমিশন। কিন্তু বৈঠকে দুই পক্ষই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছে। ফলে শেষপর্যন্ত পর্যালোচনা করে জোড়াফুল প্রতীক কাদের দখলে থাকবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

আগামী ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন হবে। ভোটগণনা হবে ৯ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। এমতাবস্থায় আসন উপনির্বাচনে জোড়া ফুলের হয়ে কোন শিবিরের প্রার্থী লড়বে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। এমতাবস্থায় আজ দিল্লিতে বৈঠক শেষ করে কালীঘাট শিবিরকে একহাত নেন ঋতব্রত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘ভিতরে যা বলেছি তা সংবাদমাধ্যমের সামনে বলব না। তবে এটুকু বলতে পারি, না খাতা না বহি, জো মমতা ব্যানার্জি কহে ওহি সহি— এ ভাবে কোনও গণতান্ত্রিক দল চলতে পারে না। তৃণমূল কোনও পরিবারের পৈতৃক সম্পত্তি নয়। এটা তৃণমূলস্তরের কর্মীদের পার্টি।’

প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির যে দৃশ্য রাজ্য দেখেছে তা পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন না হলেও বেশ অদ্ভুত। ৪মে ফলপ্রকাশের পরেই ভেঙে টুকরো হয় ঘাসফুল শিবির। এক টুকরো পরে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এক টুকরো সরে যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর এনসিপিআই নাম নিয়ে কাকলির নেতৃত্বে নতুন একটি দল গঠন করে ফেলেন তৃণমূল সাংসদরা। এমতাবস্থায় জোড়াফুল প্রতীক চিহ্নের দখল কাদের পক্ষে থাকবে তা তুমুল টানাপোড়েন চলছে ঋত শিবির ও কালীঘাট শিবিরের মধ্যে। যদিও মমতাপন্থীদের বক্তব্য, দল তৈরি করেছেন মমতা। তাঁর নামকে সামনে রেখেই প্রার্থীরা ভোটে লড়েছেন এবং জয়ী হয়েছেন। তাই তাঁকে অস্বীকার করা বেআইনি। এমতাবস্থায় শেষ হাসি কারা হাসবে, সেই দিকেই থাকবে নজর।

Continue Reading

Previous: ‘বন্দেমাতরম’ বিতর্কে ওমর আবদুল্লাহকে পাল্টা খোঁচা কংগ্রেসের
Next: জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার সুমিত রায়ের, বিস্ফোরক দাবি সিআইডির

সম্পর্কিত গল্প

Chapper.jpg

উত্তরাখণ্ডে কপ্টার দুর্ঘটনায় দ্রুত তল্লাশির নির্দেশ মুখ্যমন্ত্রী ধামির, প্রাণের খোঁজ মিললে যুদ্ধকালীন পরিস্থিতিতে চিকিৎসা

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-96.webp

বারুইপুর থেকে তৃণমূল-বাম আঁতাঁতের অভিযোগ তুলে মমতাকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-89.webp

বৃষ্টির জেরে পিছোল বিরোধীদের ‘জন মহাভিযোগ’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতীকী ইমপিচমেন্ট শনিবার

Online Desk অক্টোবর 30, 2026

You may have missed

Chapper.jpg

উত্তরাখণ্ডে কপ্টার দুর্ঘটনায় দ্রুত তল্লাশির নির্দেশ মুখ্যমন্ত্রী ধামির, প্রাণের খোঁজ মিললে যুদ্ধকালীন পরিস্থিতিতে চিকিৎসা

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-96.webp

বারুইপুর থেকে তৃণমূল-বাম আঁতাঁতের অভিযোগ তুলে মমতাকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 30, 2026
ণীগমকাূ.jpg

নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ড ম্যাচে হার ভারতের

Online Desk অক্টোবর 30, 2026
New-Project-89.webp

বৃষ্টির জেরে পিছোল বিরোধীদের ‘জন মহাভিযোগ’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতীকী ইমপিচমেন্ট শনিবার

Online Desk অক্টোবর 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.